Advertisement
E-Paper

জেল থেকে ছাড়া পাওয়ার মুহূর্তে রিল বানালেন আহ্লাদে আটখানা দুই তরুণ! ভিডিয়ো ভাইরাল হতেই পদক্ষেপ পুলিশের

এত দিন পর মুক্তির স্বাদ পেয়েছেন বলে কথা! তা-ই রিল বানানোর সিদ্ধান্ত নিয়েছিলেন দুই তরুণ। জেল থেকে নায়কোচিত ভঙ্গিতে হাঁটতে হাঁটতে বেরোলেন। সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করলেন তাঁদের বন্ধু।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৩২

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

দীর্ঘ দিন কারাগারে বন্দি ছিলেন দুই তরুণ। হাজতবাসের সাজা কাটিয়ে বেরোনোর সময় আর আনন্দ ধরল না তাঁদের। জেল থেকে বেরোনোর মুহূর্ত ক্যামেরাবন্দি করে রিল তৈরি করলেন। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

‘ট্রেন্ডিংইন্দোরনিউজ়’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, দুই তরুণ নায়কোচিত ভঙ্গিতে হাঁটছেন। ক্যামেরার দিকে তাকিয়ে হাত নাড়াচ্ছেন এক তরুণ। জেলের সদর দরজা থেকে বেরোনোর সময় রিলে ধরা পড়েছেন তাঁরা। দীর্ঘ দিন ধরে জেলে বন্দি ছিলেন দুই তরুণ। এত দিন পর মুক্তির স্বাদ পেয়েছেন বলে কথা! তা-ই রিল বানানোর সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁরা। জেলের দরজার ও পারে তাঁদের বন্ধু ফোন হাতে দাঁড়িয়েছিলেন।

দুই তরুণ জেল থেকে নায়কোচিত ভঙ্গিতে হাঁটতে হাঁটতে বেরোলেন। ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়তে তা পুলিশের নজরে পড়ে। পুলিশ সূত্রে খবর, এই ঘটনাটি মধ্যপ্রদেশের ইনদওরের সান্যগীতাগঞ্জ এলাকার একটি জেলে ১০ দিন আগে ঘটেছে। দুই তরুণের নাম যথাক্রমে গর্বিত ওরফে কাকা এবং আদিত্য ওরফে বিল্লু। দীর্ঘ দিন ধরে হাজতবাস করেছেন তাঁরা।

জেল থেকে বেরোনোর সময় রিল তৈরি করেছেন দুই তরুণ। ভিডিয়োটি ভাইরাল হতে স্থানীয় পুলিশের পাশাপাশি অপরাধ দমন শাখা তদন্ত শুরু করে। তদন্তে জানা গিয়েছে, সেই সময় ঘটনাস্থলে কোনও নিরাপত্তারক্ষী উপস্থিত ছিলেন না। জেলচত্বরে ছবি এবং ভিডিয়ো তোলা আইনত অপরাধ। পুলিশের তরফে পরে জানানো হয়েছে, তরুণদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হয়েছে।

Viral Video Madhya Pradesh Indore
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy