Advertisement
E-Paper

বাইকের ধাক্কায় শূন্যে ডিগবাজি খেয়ে মাঝরাস্তায় ছিটকে পড়লেন স্কুটারচালক, পথ দুর্ঘটনার ভয় ধরানো ভিডিয়ো ভাইরাল

স্কুটারের সঙ্গে ধাক্কা লাগার পর বাইক থেকে ছিটকে পড়েন বাইকচালক। অন্য দিকে, শূন্যে ডিগবাজি খেয়ে মাঝরাস্তায় ছিটকে পড়েন স্কুটারের চালক। সঙ্গে সঙ্গে তাঁদের আহত অবস্থায় উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করানো হয়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৩১

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

ধীর গতিতে বাইক নিয়ে রাস্তা পার হচ্ছিলেন এক ব্যক্তি। বিপরীত দিক থেকে স্কুটার চালিয়ে আসছিলেন এক জন। বাইকের সঙ্গে জোরে ধাক্কা লাগে স্কুটারটির। স্কুটারচালক শূন্যে ডিগবাজি খেয়ে মাঝরাস্তায় ছিটকে পড়ে যান। বাইক থেকে ছিটকে পড়ে যান বাইকের চালকও। সঙ্গে সঙ্গে দু’জনকে আহত অবস্থায় উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করানো হয়। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

‘ডেডলি কলেশ’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি বাইকের সঙ্গে একটি স্কুটারের ধাক্কা লেগেছে। স্কুটারের সঙ্গে ধাক্কা লাগার পর বাইক থেকে ছিটকে পড়েন বাইকচালক। অন্য দিকে, শূন্যে ডিগবাজি খেয়ে মাঝরাস্তায় ছিটকে পড়েন স্কুটারের চালক। সঙ্গে সঙ্গে তাঁদের আহত অবস্থায় উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করানো হয়।

ঘটনাটির সিসিটিভি ফুটেজ সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়েছে। জানা গিয়েছে, এই ঘটনাটি ৬ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ উত্তরপ্রদেশের মুজফ্ফরনগরে ঘটেছে। ভিডিয়োটি দেখে স্কুটার এবং বাইকচালকের জন্য উদ্বেগ প্রকাশ করেছেন নেটপাড়ার একাংশ। এক নেটাগরিক লিখেছেন, ‘‘স্কুটারচালক খুব খারাপ ভাবে রাস্তায় পড়েছেন। আশা করি, তাঁরা দু’জনেই সুস্থ রয়েছেন। রাস্তায় খুব সাবধানে গাড়ি চালানো প্রয়োজন। যে কোনও মুহূর্তে দুর্ঘটনা ঘটে যেতে পারে।’’

Viral Video Uttar Pradesh Muzaffarnagar bike accident
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy