Advertisement
E-Paper

‘বিগ বস্’-এর প্রতিযোগীকে বিয়ে! পোশাকশিল্পীর সঙ্গে ১১ বছরের সম্পর্কে ভাঙন, প্রথম ছবিই ‘ফ্লপ’ তারকা-পুত্রের

পেশাগত জীবন নিয়ে না হলেও ব্যক্তিগত জীবন, প্রেম-বিচ্ছেদ নিয়ে একাধিক বার শিরোনামে এসেছেন সুনীল শেট্টির পুত্র অহন শেট্টি। কখনও পোশাকশিল্পীর সঙ্গে, কখনও আবার ছোটপর্দার অভিনেত্রীর সঙ্গে নাম জড়িয়েছে তাঁর।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ১০:০৭
Ahan Shetty with Suniel Shetty
০১ / ১৬

নব্বইয়ের দশকে মুক্তি পেয়েছিল ‘বর্ডার’। সেই ছবিতে অভিনয় করেছিলেন বাবা। বাবার পদাঙ্ক অনুসরণ করে অভিনয় শুরু পুত্রের। কিন্তু তারকা-পু্ত্র হয়েও বলিপা়ড়ায় পায়ের তলার মাটি ঠিকমতো শক্ত করতে পারেননি। চলতি মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘বর্ডার ২’। পুরনো সিনেমার রেশ টেনে সুনীল শেট্টির পরিবর্তে এ বার অভিনয় করতে দেখা গিয়েছে তাঁর পুত্র অহন শেট্টিকে।

Ahan Shetty
০২ / ১৬

১৯৯৫ সালের ডিসেম্বর মাসে মহারাষ্ট্রের মুম্বইয়ে জন্ম অহনের। বাবা-মা এবং দিদির সঙ্গে সেখানেই থাকতেন তিনি। মুম্বইয়ে স্কুলের পড়াশোনা শেষ করে উচ্চশিক্ষার জন্য বিদেশে পাড়ি দেন অহন।

Ahan Shetty
০৩ / ১৬

স্কুলে থাকাকালীন ফুটবল টিমের ক্যাপ্টেন ছিলেন অহন। খেলাধুলার পাশাপাশি গানবাজনাতেও আগ্রহ ছিল তাঁর। বন্ধুদের সঙ্গে গানের একটি ব্যান্ড খুলেছিলেন তিনি। সেই ব্যান্ডের গিটারবাদক ছিলেন অহন।

Ahan Shetty with his sister Athiya Shetty
০৪ / ১৬

বিদেশে গিয়ে উচ্চশিক্ষার পর আবার মুম্বই ফিরে যান অহন। বাবা পেশায় অভিনেতা। মা পেশায় ব্যবসায়ী। দিদি আথিয়া শেট্টি কেরিয়ার গড়তে অভিনয় বেছে নিয়েছেন। অহনের ক্ষেত্রেও তার অন্যথা হল না।

Ahan Shetty
০৫ / ১৬

অভিনয় নিয়ে কেরিয়ার গড়তে চান বলে এক প্রশিক্ষণকেন্দ্রে অভিনয় শিখতে ভর্তি হন অহন। ২০২১ সালে বড়পর্দায় অভিনয়ের প্রস্তাব পান তিনি।

Ahan Shetty with Tara Sutaria
০৬ / ১৬

‘আরএক্স ১০০’ নামে তেলুগু ভাষার অ্যাকশন ছবির হিন্দি রিমেক ‘তড়প’-এ অভিনয়ের সুযোগ পান অহন। তাঁর বিপরীতে অভিনয় করতে দেখা যায় তারা সুতারিয়াকে। কেরিয়ারের প্রথম ছবির জন্য প্রচুর খাটতে শুরু করেন অহন।

Ahan Shetty
০৭ / ১৬

বলিপাড়া সূত্রে খবর, ‘তড়প’ ছবির জন্য চরিত্রের প্রয়োজনে অহনকে ১১ কেজি ওজন বাড়াতে হয়েছিল। সারা দিন ধরে ১১ থেকে ১২ বার খাওয়াদাওয়া করতেন তিনি। বক্সঅফিসে তেলুগু ছবিটি সাড়া ফেললেও তার হিন্দি রিমেক মুখ থুবড়ে পড়ে।

Ahan Shetty
০৮ / ১৬

কেরিয়ারের প্রথম ছবি ব্যর্থ হয়ে যায় অহনের। তার পর বড়পর্দায় আর দেখা যায়নি তাঁকে। তারকা-পুত্র হলেও অধিকাংশ সময় আলোর রোশনাইয়ের আড়ালেই থাকতেন অহন।

Ahan Shetty with Tania Shroff
০৯ / ১৬

পেশাগত জীবন নিয়ে না হলেও ব্যক্তিগত জীবন, প্রেম-বিচ্ছেদ নিয়ে একাধিক বার শিরোনামে এসেছেন অহন। তানিয়া শ্রফ নামে এক পোশাকশিল্পীর সঙ্গে দীর্ঘ দিন ধরে সম্পর্ক ছিল তাঁর। কিন্তু সেই সম্পর্ক ভেঙে যায় তারকা-সন্তানের।

Ahan Shetty with Tania Shroff
১০ / ১৬

কানাঘুষো শোনা যায়, অহনের সঙ্গে একই স্কুলে পড়তেন তানিয়া। স্কুলজীবন থেকেই প্রেম তাঁদের। বন্ধুমহলে ‘মিষ্টি যুগল’ হিসাবেই পরিচিত ছিলেন তাঁরা। কিন্তু ১১ বছর সম্পর্কে থাকার পর সেই সম্পর্কে ইতি টানেন দু’জনে।

Ahan Shetty with Tania Shroff
১১ / ১৬

বলিপাড়ার একাংশের দাবি, ২০২৩ সালের নভেম্বর মাসে তানিয়ার সঙ্গে বিচ্ছেদ হয় অহনের। বিচ্ছেদের পর নাকি নিজেকে খানিকটা গুটিয়ে নিয়েছিলেন তিনি।

Jiya Shankar
১২ / ১৬

গুঞ্জন শোনা যেতে থাকে, জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের এক প্রতিযোগীর সঙ্গেই নাকি ঘর বাঁধতে চলেছিলেন অহন। ‘বিগ বস্ ওটিটি ২’-এর প্রতিযোগী ছিলেন জিয়া শঙ্কর। তিনি আবার পেশায় অভিনেত্রী। জিয়ার সঙ্গেই নাকি প্রেম করছিলেন অহন।

Jiya Shankar
১৩ / ১৬

ছোটপর্দায় হিন্দি ধারাবাহিকের পাশাপাশি রীতেশ দেশমুখ এবং জেনেলিয়া অভিনীত মরাঠি ভাষার ছবি ‘বেদ’-এ অভিনয় করতে দেখা যায় জিয়াকে। কানাঘুষো শোনা যেতে থাকে যে, জিয়ার সঙ্গেই সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন অহন।

Ahan Shetty
১৪ / ১৬

বলিউডের গুঞ্জন, জিয়ার সঙ্গে নাকি গোপনে বিয়ে সেরে ফেলার সিদ্ধান্তও নিয়ে ফেলেছিলেন অহন। কিন্তু ২০২৫ সালের নভেম্বর মাসে অভিনেতার তরফে জানানো হয় যে, এ সবই রটনা।

Ahan Shetty
১৫ / ১৬

বর্তমানে কেরিয়ার নিয়েই ব্যস্ত থাকতে চান অহন। বাবাকে ‘বর্ডার’ ছবিতে অভিনয় করতে দেখেছিলেন তিনি। এখন তিনিই যে ‘বর্ডার ২’ ছবিতে অভিনয়ের সুযোগ পেয়েছেন, তাতে আপ্লুত সুনীল শেট্টির ছেলে।

Border 2 movie poster
১৬ / ১৬

‘বর্ডার ২’ ছবিতে সানি দেওল, বরুণ ধবন, দিলজিৎ দোশাঞ্জের মতো বড় মাপের তারকাদের সঙ্গে অভিনয়ের সুযোগ পেয়েছেন অহন। লেফটেন্যান্ট কমান্ডার এমএস রাওয়াতের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে।

সব ছবি: সংগৃহীত।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও গ্যালারি

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy