Advertisement
E-Paper

তারস্বরে গান বাজানোয় বাধা, ভারতীয় সেনার মেজরের গাড়ি পোড়াল দুষ্কৃতীরা! গ্রেফতার পাঁচ

বাবা-মাকে দেখতে গোমতীনগরে গিয়েছিলেন অভিজিৎ। রবিবার রাতে আবাসনের কাছে হোটেল ‘মিলানো’র ছাদে হোটেল মালিক রাহুল, ম্যানেজার এবং আরও ৮ হেটেলকর্মী তারস্বরে গান চালিয়ে পার্টি করছিলেন।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২৩ ১২:২৮
রাত ৩টে নাগাদ অভিজিতের বাড়ির বাইরে দাঁড় করানো গাড়িতে আগুন ধরিয়ে দেন অভিযুক্তেরা।

রাত ৩টে নাগাদ অভিজিতের বাড়ির বাইরে দাঁড় করানো গাড়িতে আগুন ধরিয়ে দেন অভিযুক্তেরা। ছবি: পিটিআই ।

হোটেলের ছাদে উচ্চস্বরে গান বাজাচ্ছিলেন হোটেলের মালিক এবং কর্মীরা। বিরোধিতা করায় আগুন ধরানো হল সেনাকর্তার গাড়িতে! উত্তরপ্রদেশের লখনউয়ের গোমতীনগরের ঘটনা। ভারতীয় সেনার ওই মেজরের নাম অভিজিৎ সিংহ। রাষ্ট্রপুঞ্জের তরফে সুদানে নিয়োগ করা সেনাবাহিনীতে ছিলেন ভারতীয় সেনার মেজর অভিজিৎ।

সংবাদমাধ্যম সূত্রে খবর, বাবা-মাকে দেখতে গোমতীনগরে গিয়েছিলেন অভিজিৎ। রবিবার রাতে আবাসনের কাছে হোটেল ‘মিলানো’র ছাদে হোটেল মালিক রাহুল, ম্যানেজার শিবম সিংহ এবং আরও ৮ হেটেলকর্মী তারস্বরে গান চালিয়ে পার্টি করছিলেন। বাবা-মায়ের ঘুমের অসুবিধা হওয়ায় অভিজিৎ হোটেলে গিয়ে তাঁদের আওয়াজ কম করতে বলেন। কথা না শোনায় পুলিশেও খবর দেন অভিজিৎ। পুলিশ এলে গান বন্ধ করে দেন অভিযুক্তেরা। এর পর পুলিশ চলে গেলে তাঁরা আবার গান চালিয়ে দেন। আবার পুলিশে ফোন করেন মেজর অভিজিৎ। তাঁর অভিযোগ, এ বার পুলিশের সামনেই তাঁকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন এক হোটেল কর্মী। তাঁকে হুমকি দিয়ে বলেন, ‘‘আমরা তোমার বাড়ি চিনি। এর ফল তোমাকে ভুগতে হবে।’’

অভিযোগ, এর পর রাত ৩টে নাগাদ অভিজিতের বাড়ির বাইরে দাঁড় করানো গাড়িতে আগুন ধরিয়ে দেন অভিযুক্তেরা। পুড়ে ছাই হয়ে যায় গাড়ি। পরের দিন সকালে পুলিশের কাছে অভিযোগ দায়ের করার পর তদন্তে নেমে হোটেল মালিক রাহুল-সহ মোট ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গোমতীনগরের অতিরিক্ত ডিসিপি সৈয়দ আলি আব্বাস জানিয়েছেন, পুলিশ ইতিমধ্যেই পুরো বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে।

Indian Army Indian Army Tour Of Duty Lucknow Fire noise pollution
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy