গত বছরের ডিসেম্বরে লাগাতার উড়ান বাতিলের জেরে ভোগান্তির শিকার হওয়া যাত্রীদের সংখ্যা কমপক্ষে ১০ লক্ষ বলছে ডিজিসিএ-র রিপোর্ট। যার মধ্যে ৯৩ শতাংশই ছিল ইন্ডিগো এয়ারলাইন্সের যাত্রী। ফলে ক্ষতিপূরণ বাবদ ভারতীয় মুদ্রায় প্রায় ২৩ কোটি টাকা ব্যয় করেছে ওই উড়ান সংস্থা বলে জানা গিয়েছে ডিজিসিএ-র রিপোর্টে। শুধু তাই নয় ২০২৫ সালের ডিসেম্বর মাসে ভারতের বিমান সংস্থাগুলির উড়ান বাতিলের হার ছিল প্রায় ৭ শতাংশ। যেখানে ইন্ডিগোর হার ছিল ১০ শতাংশের কাছাকছি বলছে রিপোর্ট।
প্রসঙ্গত,গত ডিসেম্বরের শুরুতে দেশের বৃহত্তম বিমান সংস্থা ইন্ডিগো বিপুল উড়ান বিপর্যয়ের সম্মুখীন হয়। ফলে যাত্রী ভোগান্তির জন্যা তাঁদের জরিমানাও করা হয়েছিল ডিজিসিএর তরফ থেকে।