Advertisement
E-Paper

যাত্রীর পাওয়ার ব্যাঙ্কে আগুন, হুলস্থূল ইন্ডিগোর বিমানে! তড়িঘড়ি সরানো হল সকলকে

ঘটনাটি ঘটেছে হায়দরাবাদ-চণ্ডীগড়গামী ইন্ডিগো বিমানে। বিমানসংস্থার তরফে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তারা জানিয়েছে, তাদের ৬ই ১০৬ বিমানটি চণ্ডীগড় বিমানবন্দরে অবতরণের পর এক যাত্রীর বৈদ্যুতিন সরঞ্জামে আগুন লাগার ঘটনা ঘটেছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ মে ২০২৬ ১৯:২২
IndiGo flight evacuated after passenger\\\\\\\'s power bank catches fire

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

সবেমাত্র বিমানবন্দরে অবতরণ করেছে বিমান। যাত্রীরা নামার তোড়জোড় শুরু করেছেন। আচমকাই বিমানের মধ্যে হুলস্থূল পড়ে যায়। এক যাত্রীর পাওয়ার ব্যাঙ্কে আগুন ধরে যাওয়ায় তড়িঘড়ি বিমান থেকে যাত্রীদের সরিয়ে নিয়ে যাওয়া হয়।

ঘটনাটি ঘটেছে হায়দরাবাদ-চণ্ডীগড়গামী ইন্ডিগো বিমানে। বিমানসংস্থার তরফে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তারা জানিয়েছে, তাদের ৬ই ১০৬ বিমান চণ্ডীগড় বিমানবন্দরে অবতরণের পর এক যাত্রীর বৈদ্যুতিন সরঞ্জামে আগুন লাগার ঘটনা ঘটেছে। নিরাপত্তার স্বার্থে অবিলম্বে সব যাত্রীকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যান বিমানকর্মীরা। যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে সমস্ত নিরাপত্তা ব্যবস্থা আরও এক বার খতিয়ে দেখার পর বিমানটি যাত্রা শুরু করে।

বিবৃতিতে ইন্ডিগো আরও জানিয়েছে, রবিবারের ওই ঘটনায় কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ওই বিমানে থাকা যাত্রীদের মধ্যে কয়েক জন ঘটনার সময়কার ভিডিয়ো সমাজমাধ্যমে পোস্ট করেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, পাওয়ার ব্যাঙ্কে আগুন লাগার কারণে বিমানের কেবিন ধোঁয়ায় ভরে গিয়েছিল। তাঁদের দাবি, অন্তত পাঁচ জন যাত্রী অসুস্থ হয়ে পড়েছিলেন। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বিমানের মধ্যে পাওয়ার ব্যাঙ্ক নিয়ে সওয়ার হওয়া যায় কি? ২০২৬ সালে ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ)-র জারি করা নয়া নির্দেশিকায় জানানো হয়েছে, বিমানের মধ্যে ফোন বা অন্যান্য ডিভাইস চার্জ করার পাওয়ার ব্যাঙ্ক ব্যবহার করতে পারবেন না যাত্রীরা। তবে তাঁদের সঙ্গে থাকা ব্যাগে পাওয়ার ব্যাঙ্ক নিয়ে যেতে পারবেন।

IndiGo Power Bank
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy