দিল্লিতে লালকেল্লার কাছে গাড়িতে বিস্ফোরণের ঘটনায় জড়িতদের কঠোরতম শাস্তির পক্ষে সওয়াল করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। বিস্ফোরণে উড়ে যাওয়া গাড়িটির সঙ্গে উমর মহম্মদ ওরফে উমর-উন-নবি নামে এক কাশ্মীরি চিকিৎসকের নাম উঠে এসেছে। এ অবস্থায় সাধারণ কাশ্মীরিদের হয়ে সওয়াল করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, জম্মু ও কাশ্মীরের বাসিন্দাদের সকলেই জঙ্গি নন। কাশ্মীরের প্রত্যেক বাসিন্দা সন্ত্রাসবাদকে সমর্থন করেন না। শুধুমাত্র হাতেগোনা কিছু মানুষই সেখানে শান্তি এবং সম্প্রীতির পরিবেশ নষ্ট করার চেষ্টা করছেন।
বৃহস্পতিবার সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘মুষ্টিমেয় কিছু মানুষের’ কাজকর্মকে জম্মু ও কাশ্মীরের সাধারণ শান্তিপ্রিয় বাসিন্দাদের সঙ্গে জুড়ে দেওয়া উচিত নয়। অপরাধী এবং সাধারণ মানুষের মধ্যে ফারাক বোঝা প্রয়োজন বলে মনে করেন তিনি। দিল্লির বিস্ফোরণ প্রসঙ্গে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী বলেন, ‘‘এই হামলার জন্য হাতেগোনা কয়েক জন দায়ী। যারা দোষী, তাদের কঠোরতম শাস্তি দেওয়া উচিত। কিন্তু নিরপরাধ মানুষদের যেন একই দৃষ্টিকোণ থেকে দেখা না-হয়।”
ওমরের কথায়, “প্রত্যেক কাশ্মীরিকে একই দৃষ্টিকোণ থেকে দেখা হলে এবং প্রত্যেক কাশ্মীরিকেই জঙ্গি বলে ভেবে নেওয়ার চেষ্টা হলে, সেটা মস্ত ভুল হবে।” বস্তুত, গত সোমবার সন্ধ্যায় দিল্লিতে লালকেল্লার কাছে একটি হুন্ডাই আই২০ গাড়িতে বিস্ফোরণ হয়। ওই বিস্ফোরণের পরে উঠে আসে কাশ্মীরি চিকিৎসক উমরের নাম। বিস্ফোরণের আগে ওই গাড়িটি তিনিই চালাচ্ছিলেন। বৃহস্পতিবার মধ্যরাতে কাশ্মীরের পুলওয়ামায় উমরের বাড়িটি বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দেওয়া হয়।
আরও পড়ুন:
লালকেল্লার কাছে একটি সাদা রঙের হুন্ডাই আই২০ গাড়িতে বিস্ফোরণ হয় সোমবার। তাতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩। ওই দিনই সকালে ফরিদাবাদে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক পদার্থ উদ্ধার করেছিল জম্মু ও কাশ্মীর পুলিশ এবং হরিয়ানা পুলিশের যৌথ দল। ওই ঘটনার সঙ্গেও অপর এক কাশ্মীরি চিকিৎসকের যোগ পাওয়া গিয়েছিল। এরই মধ্যে, শুক্রবার এনআইএ-র এক তদন্তকারী দল যাচ্ছে শ্রীনগরে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- দিল্লির দমকলের এক আধিকারিক জানান, একটি গাড়িতে বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছে। বিস্ফোরণের পরই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের কয়েকটি গাড়িতেও। বিস্ফোরণের ঘটনাটি ঘটে সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের একাধিক ইঞ্জিন। দমকল সূত্রে দাবি, কিছু ক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
- দিল্লিতে বিস্ফোরণ। লালকেল্লার কাছে গাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটল। সেই বিস্ফোরণের কারণে লালকেল্লা মেট্রো গেটে আগুন লেগে যায়। আগুন ছড়িয়ে পড়ে আরও কয়েকটি গাড়িতে। ২৯০০ কেজি বিস্ফোরক উদ্ধারের পরই এই ঘটনায় নাশকতা নিয়ে সন্দেহ ঘনাচ্ছে। যদিও কী কারণে বিস্ফোরণ ঘটল, তা এখনও স্পষ্ট নয়।
-
আরও কয়েকটি বিস্ফোরণের পরে কি আপনাদের টনক নড়বে! দিল্লি হাই কোর্টে প্রশ্নের মুখে সরকারি নজরদারি
-
‘লালকেল্লায় প্রত্যাঘাত করেছি আমরা’! বিস্ফোরণের ‘কৃতিত্ব’ নিলেন পাক অধিকৃত কাশ্মীরের প্রাক্তন প্রধানমন্ত্রী
-
লালকেল্লার কাছে বিস্ফোরণের আগে উমর নিজেই বোমা তৈরি করেন পার্কিংয়ে বসে! তদন্তের অগ্রগতিতে উঠে এল নয়া তথ্য
-
কাশ্মীরে জইশ পোস্টার থেকে দিল্লি বিস্ফোরণ, স্পষ্ট হচ্ছে ‘মাকড়সার জালের’ ছবি?
-
‘আত্মঘাতী বোমারুদের নিয়ে সমাজে ভ্রান্ত ধারণা রয়েছে’! বিস্ফোরণের আগে উমরের ভিডিয়ো প্রকাশ্যে, কী বলেছেন?