Advertisement
E-Paper

জনপ্রিয় কুইজ শো-তে ৫০ লক্ষ টাকা জেতেন, মধ্যপ্রদেশের সেই সরকারি কর্তার বিরুদ্ধে অভিযোগ উঠল ২.৫ কোটির ত্রাণ দুর্নীতির!

অভিযুক্ত ওই সরকারি কর্তার নাম অমৃতা সিংহ তোমর। ২০২১ সালে বন্যাত্রাণে দুর্নীতির অভিযোগে বৃহস্পতিবার গ্রেফতার হয়েছেন তিনি। অমৃতা বিজয়পুরের তহসিলদার পদে কর্মরত ছিলেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ মার্চ ২০২৬ ১৬:১৯
মধ্যপ্রদেশের অভিযুক্ত সেই সরকারি কর্তা। ছবি: সংগৃহীত।

মধ্যপ্রদেশের অভিযুক্ত সেই সরকারি কর্তা। ছবি: সংগৃহীত।

টেলিভিশনে জনপ্রিয় কুইজ শো-তে তিনি ৫০ লক্ষ টাকা জিতে খবরের শিরোনামে আসেন। মধ্যপ্রদেশের গ্বালিয়রের সেই সরকারি কর্তার বিরুদ্ধেই এ বার আড়াই কোটির ত্রাণ দুর্নীতির অভিযোগ উঠল। গ্রেফতারও করা হয়েছে তাঁকে। আর এই ঘটনা প্রকাশ্যে আসতেই হুলস্থুল পড়ে গিয়েছে।

অভিযুক্ত ওই সরকারি কর্তার নাম অমৃতা সিংহ তোমর। ২০২১ সালে বন্যাত্রাণে দুর্নীতির অভিযোগে বৃহস্পতিবার গ্রেফতার হয়েছেন তিনি। অমৃতা বিজয়পুরের তহসিলদার পদে কর্মরত ছিলেন। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার বডোদরা মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও) অবনীত শর্মার নেতৃত্বে গ্বালিয়রের চন্দ্রবর্ণী নাকা এলাকায় অমৃতার বাড়িতে যায় পুলিশ। সেখান থেকেই তাঁকে গ্রেফতার করা হয়েছে।

এসডিপিও জানিয়েছেন, অমৃতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার পরই বুধবার তাঁকে তহসিলদারের পদ থেকে সরিয়ে দেন জেলাশাসক অর্পিত বর্মা। এর পর প্রথমে হাই কোর্ট এবং পরে সুপ্রিম কোর্টে আগাম জামিনের আবেদন করেছিলেন অভিযুক্ত সরকারি কর্তা। কিন্তু তাঁর আবেদন দুই আদালতেই খারিজ হয়ে গিয়েছে। পুলিশ জানিয়েছে, ২০২১ সালে বন্যাত্রাণে যে দুর্নীতির অভিযোগ উঠেছে, সেই অভিযোগে এখনও পর্যন্ত রাজস্ব দফতরের ২২ আধিকারিককে গ্রেফতার করা হয়েছিল আগেই। এ বার গ্রেফতার করা হল তহসিলদারকে। অভিযোগ, ত্রাণের নামে ভুয়ো অ্যাকাউন্ট বানিয়ে আড়াই কোটি টাকা সেই অ্যাকাউন্টে স্থানান্তরিত করা হয়েছিল। এফআইআরে ১১০ জনের নামে রয়েছে। মামলাটির তদন্ত করছেন বডোদরার এসডিপিও।

পুলিশ জানিয়েছে, গত কয়েক দিন ধরেই কাজে আসছিলেন না অমৃতা। তাঁর খোঁজ চালিয়ে গ্বালিয়র থেকে গ্রেফতার করা হয়েছে। একটি জনপ্রিয় কুইজ শো-তে ৫০ লক্ষ টাকা জিতে সাড়া ফেলে দিয়েছিলেন এই সরকারি আধিকারিক।

Gwalior
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy