Advertisement
E-Paper

তরুণীকে নিয়ে বচসা, যুবকের গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিলেন দুই বন্ধু!

কালু নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, তিনি অন্য এক জনের সঙ্গে মিলে দীপাংশুর গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। অন্য অভিযুক্ত যুবকও পোড়া ক্ষত নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ মার্চ ২০২৩ ১২:১১
Man allegedly was set on fire by two others in Delhi after fight.

যুবককে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ। প্রতীকী ছবি।

যুবকের গায়ে আগুন ধরিয়ে দিয়ে তাঁকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ। গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্তকে। অন্য এক জন অভিযুক্ত শরীরে পোড়া ক্ষত নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনাটি দিল্লির চাওলা এলাকার। শুক্রবার সেখানে বচসায় জড়িয়ে পড়েন তিন যুবক। পুলিশ সূত্রে খবর, বচসার নেপথ্যে ছিলেন এক তরুণী।

কালু নামের এক যুবককে পুলিশ গ্রেফতার করেছে। অভিযোগ তিনি এবং টিটু নামে আর এক জন বচসার সময় দীপাংশুর গায়ে আগুন ধরিয়ে তাঁকে খুনের চেষ্টা করেন। ২৩ বছরের যুবকের গায়ে প্রথমে পেট্রল ঢেলেছিলেন কালু। তার পর টিটু তাঁর গায়ে লাইটার দিয়ে আগুন জ্বালিয়ে দেন।

গোটা ঘটনায় দীপাংশুর সঙ্গে জখম হয়েছেন টিটুও। কারণ, আগুন জ্বলে ওঠার পর তাঁকে ধরে ফেলেছিলেন দীপাংশু। দু’জনেই পোড়া ক্ষত নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ জানিয়েছে, দীপাংশু যে তরুণীর সঙ্গে কাজ করেন, টিটুর সঙ্গেও তাঁর বন্ধুত্ব রয়েছে বলে তিনি জানতে পেরেছিলেন। তা জিজ্ঞেস করতে গেলে বচসা শুরু হয়।

পুলিশের কাছে ফোন করে কেউ একজন ঘটনার কথা জানান। তবে ফোনে বলা হয়েছিল, দীপাংশু এক তরুণীর গায়ে নাকি আগুন ধরিয়ে দিয়েছেন। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দেখে, আদৌ কোনও তরুণী আহত হননি। বরং, আগুনে দীপাংশুর শরীরের একাংশ পুড়ে গিয়েছে। সঙ্গে রয়েছেন টিটুও। তাঁদের তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়।

ঘটনাটি তদন্ত করে দেখছে পুলিশ। দীপাংশুর বয়ান ইতিমধ্যে তদন্তকারীরা রেকর্ড করেছেন। তাঁর অভিযোগের ভিত্তিতেই এক জনকে গ্রেফতার করা হয়েছে। চিকিৎসকেরা অনুমতি দিলে রেকর্ড করা হবে আর এক অভিযুক্ত টিটুর বয়ানও।

Delhi Crime Crime News Fire
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy