২০ জন ঘিরে ধরে এলোপাথাড়ি মেরে চলেছেন এক জনকে। আর তিনি প্রতিরোধ করছেন। পাল্টা মারছেনও। মারতে মারতে বেশ কয়েক জন কাত করে দিলেন।
সিনেমায় এ রকম দৃশ্য হামেশাই দেখতে পাওয়া যায়। নায়ক একাই ১০ বা ১৫ জনকে ঘায়েল করে দিচ্ছেন। তবে বাস্তবে এ রকম দৃশ্য কল্পনাই করা যায় না। কিন্তু বাস্তবে সেটাই করে দেখালেন এক যুবক।
Bro just won a 20 v 1
— Only The Best Fights! (@2020Fights) August 19, 2022pic.twitter.com/ZTrO6rvjHk
ভিডিয়োর শুরুতেই দেখা যাচ্ছে এক যুবককে ঘিরে ধরলেন ২০ জন। তার পরই শুরু হয় মার। বিশাল চেহারার যুবকের উপর এক সঙ্গে ঝাঁপিয়ে পড়েন হামলাকারীরা। কিন্তু সেই ২০ জনকে ঠেলে সরিয়ে দেন তিনি। আবার তাঁকে ঘিরে ধরে মারতে শুরু করেন হামলাকারীরা। এ বার আরও আক্রমণাত্মক হয়ে ওঠেন আক্রান্ত যুবক। তাঁর ঘুসিতে বেশ কয়েক জন ছিটকে পড়েন মাটিতে। ভিডিয়োতে আরও দেখা গিয়েছে যে, আক্রান্ত যুবকের ঘুসির আঘাতে মাটিতে ছিটকে পড়ে এক হামলাকারী জ্ঞানও হারান। ভিডিয়োটি কোথাকার তা অবশ্য জানা যায়নি।