Advertisement
E-Paper

‘গাড়ির চালক গোপনাঙ্গ স্পর্শ করে’, মাকে নালিশ স্কুলছাত্রীর! এক বছর ধরে হেনস্থার অভিযোগ

দিল্লির শাহিনবাগ এলাকায় এক গাড়ির চালকের বিরুদ্ধে অভিযোগ, তিনি গত এক বছর ধরে দিনের পর দিন এক ছাত্রীর যৌন হেনস্থা করেছেন। তাঁকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২৩ ১৩:১৭
Man arrested for allegedly harassing school student in Delhi.

স্কুলছাত্রীকে হেনস্থার অভিযোগ স্কুলের গাড়ির চালকের বিরুদ্ধে। প্রতীকী ছবি।

গাড়ির চালকের বিরুদ্ধে ৬ বছরের শিশুকে দিনের পর দিন যৌন হেনস্থার অভিযোগ। ওই গাড়িতে করেই রোজ স্কুলে যেত ছাত্রী। সেই সময় চালক তাকে আপত্তিকর ভাবে স্পর্শ করতেন বলে অভিযোগ। এমনকি, শিশুকে ধর্ষণের অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে।

ঘটনাটি দিল্লির শাহিনবাগ এলাকার। অভিযুক্তের নাম মহম্মদ আজ়হার। দিল্লিতে ছোটদের একটি স্কুলের গাড়ি চালান তিনি। অভিযোগ, গত এক বছর ধরে দিনের পর দিন তিনি ৬ বছরের শিশুর যৌন হেনস্থা করেছেন। শিশুর মায়ের অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারা এবং পকসো আইনে মামলা রুজু করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, শিশুটি চালকের হেনস্থার কথা প্রথমে কাউকে না জানালেও সম্প্রতি তার মাকে জানায়। সে মাকে গিয়ে বলে, গাড়ির চালক স্কুলে যাওয়া আসার পথে আপত্তিকর ভাবে তার গোপনাঙ্গ স্পর্শ করেন। এর পরেই শিশুর মা পুলিশের দ্বারস্থ হন। শাহিনবাগ থানায় তিনি লিখিত অভিযোগ দায়ের করেন চালকের বিরুদ্ধে।

ডিসিপি রাজেশ দেও জানিয়েছেন, গত এক বছর ধরে এই যৌন হেনস্থার ঘটনা ঘটছে বলে অভিযোগ জমা পড়েছে। পুলিশ অভিযুক্ত চালককে গ্রেফতার করেছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করে এ বিষয়ে আরও তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। আরও কোনও শিশু এই হেনস্থার শিকার হয়েছে কি না, খতিয়ে দেখা হচ্ছে তা-ও।

Crime News Delhi Crime Child Harassment
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy