Advertisement
E-Paper

চোখেমুখে অ্যাসিড ছুড়ে পালালেন ‘সাধু’, যন্ত্রণায় ছটফট করতে করতে ১ কিমি ছুটলেন মহিলা

ঘটনাটি রাজস্থানের। একটি মাঠে গোরু-মোষ চরাতে গিয়েছিলেন ওই মহিলা। সেখানেই হঠাৎ অ্যাসিড নিয়ে হামলা করেন সাধুর বেশে সেজে আসা এক যুবক।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০২২ ১৪:১৭
সাতসকালে মহিলার চোখেমুখে অ্যাসিড ছুড়লেন যুবক।

সাতসকালে মহিলার চোখেমুখে অ্যাসিড ছুড়লেন যুবক। গ্রাফিক: শৌভিক দেবনাথ।

সাতসকালে মহিলার চোখেমুখে অ্যাসিড ছুড়লেন ‘সাধু’ সেজে আসা এক যুবক। অভিযোগ, ফাঁকা মাঠে কেউ না থাকার সুযোগ নিয়ে মহিলার উপর হামলা করেন তিনি। চোখেমুখে অ্যাসিড ছুড়ে সেখান থেকে পালিয়ে যান। অ্যাসিডের যন্ত্রণায় ছটফট করতে করতে প্রায় ১ কিলোমিটার ছুটে বেড়ালেন ওই মহিলা। তার পর গ্রামবাসীরা দেখতে পেয়ে তাঁকে উদ্ধার করেন।

ঘটনাটি রাজস্থানের ভিলওয়াড়া জেলার। মঙ্গলবার সকাল ১০টা নাগাদ সেখানে একটি মাঠে গোরু-মহিষ চরাতে গিয়েছিলেন ৪৩ বছর বয়সি ওই মহিলা। আশপাশে লোকজন কেউ ছিলেন না। অভিযোগ, সেখানেই হঠাৎ এসে পড়েন এক যুবক। তিনি সাধুর বেশে এসেছিলেন। পরনে ছিল কালো পোশাক। প্রথমে যুবক ধারালো অস্ত্র দিয়ে মহিলাকে আক্রমণ করেন। অতর্কিত এই হামলায় মহিলা পড়ে যান।

এর পরেই তাঁর চোখেমুখে অ্যাসিড ছুড়ে মারা হয় বলে অভিযোগ। যুবক অ্যাসিড ছুড়েই পালিয়ে যান। যন্ত্রণায় চিৎকার করতে করতে বাড়ির দিকে ছোটেন মহিলা। প্রায় ১ কিলোমিটার ছোটার পর তাঁকে গ্রামবাসীরা দেখতে পান। খবর দেওয়া হয় মহিলার পরিবারের সদস্যদের। সকলে মিলে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। মহাত্মা গান্ধী হাসপাতালে ওই মহিলা বর্তমানে চিকিৎসাধীন। তাঁর শরীরের একাধিক অংশে পোড়ার ক্ষত রয়েছে।

মঙ্গলবার সকালে ঠিক কী হয়েছিল, একটি ভিডিয়োতে তা জানিয়েছেন আক্রান্ত মহিলা। সমাজমাধ্যমে তা ছড়িয়েও পড়ে। তবে ঠিক কী কারণে এমন হামলা তাঁর উপর করা হয়েছে, হামলাকারী আদৌ আগে থেকে মহিলার পরিচিত ছিলেন কি না, তা জানা যায়নি। পুলিশ গোটা বিষয়টির তদন্ত শুরু করেছে।

Acid Attack Rajasthan Rajasthan Crime
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy