Advertisement
E-Paper

বাড়ির বাতিল জিনিসের সঙ্গে গয়নাভর্তি বাক্স বিক্রি প্রৌঢ়ের! ১৫ লক্ষের সোনা ফিরিয়ে দিলেন ক্রেতা

ক্রেতা হাজি আখতার খান জানিয়েছেন, বাক্সের মধ্যে গয়না দেখার পরই তাঁর প্রথম মনে হয়েছিল, এগুলি ফিরিয়ে দেওয়া প্রয়োজন। তার পরই সোনার গয়নাগুলি ফিরিয়ে দিয়েছেন তিনি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৪৩
শর্মা দম্পতির (ডান দিকে) হাতে সেই গয়না তুলে দিচ্ছেন ক্রেতা হাজি আখতার খান (বাঁ দিকে নীল জ্যাকেট পরা)। ছবি: সংগৃহীত।

শর্মা দম্পতির (ডান দিকে) হাতে সেই গয়না তুলে দিচ্ছেন ক্রেতা হাজি আখতার খান (বাঁ দিকে নীল জ্যাকেট পরা)। ছবি: সংগৃহীত।

বাড়ির বাতিল জিনিসের সঙ্গে গয়নাভর্তি বাক্স বিক্রি করে দিয়েছিলেন। কিন্তু ১৫ লক্ষের সোনা অক্ষত অবস্থায় ফিরিয়ে দিয়ে গেলেন ক্রেতা নিজেই। ক্রেতার সততা দেখে স্তম্ভিত হয়ে যায় হরিয়ানার ফরিদাবাদের এক পরিবার।

জানা গিয়েছে, গৃহকর্তার নাম অশোক শর্মা। গত বছরের জানুয়ারিতে তাঁরা উত্তরপ্রদেশের প্রয়াগরাজে বেড়াতে গিয়েছিলেন। ফাঁকা বাড়িতে চুরি হওয়ার আশঙ্কায় সোনার গয়না-সহ একটি বাক্স বাড়ির বাতিল জিনিসের সঙ্গে বস্তায় ভরে রেখেছিলেন অশোক। তার পর সেটির কথা ভুলেই যান। ওই বস্তায় আরও বাতিল জিনিস রাখেন। বস্তা ভরে এলে বাতিল জিনিসগুলি বিক্রি করার সিদ্ধান্ত নেন অশোক।

বাতিল এবং পুরনো জিনিস নেন এমন এক জনকে ডেকে আনেন। তার পর তাঁর কাছে ওই বস্তাসমেত সব বাতিল জিনিস বিক্রি করে দেন। ক্রেতা জানিয়েছেন, বাড়ি ফিরে তিনি বস্তা থেকে বাতিল জিনিসগুলি এক এক করে পরীক্ষা করার পর গুছিয়ে রাখছিলেন। ঠিক তখনই চোখে যায় একটি ছোট বাক্সের দিকে। বাক্সটি খুলতেই তিনি স্তম্ভিত হয়ে যান। দেখেন বাক্সের ভিতরে সোনার গয়না রয়েছে। দেরি না করে অশোকের বাড়িতে হাজির হন ওই ক্রেতা। তাঁর হাতে গয়নার বাক্সটি তুলে দেন। সেটি খুলে অশোক দেখেন যেমন গয়না রাখা ছিল, সে রকমই রয়েছে। ক্রেতার এই সততা দেখে স্তম্ভিত হয়ে যান তিনি। অশোক জানিয়েছেন, বাক্সের মধ্যে ১০০ গ্রাম সোনা ছিল। যার দাম ১৫ লক্ষ টাকা।

ক্রেতা হাজি আখতার খান জানিয়েছেন, বাক্সের মধ্যে গয়না দেখার পরই তাঁর প্রথম মনে হয়েছিল, এগুলি ফিরিয়ে দেওয়া প্রয়োজন। তার পরই সোনার গয়নাগুলি ফিরিয়ে দিয়েছেন তিনি।

Faridabad
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy