Advertisement
E-Paper

সাতসকালে মদের দোকানে আগুন, পুড়ে নষ্ট হল ৫ কোটি টাকার মদ, মাথায় হাত ব্যবসায়ীর

রবিবার সকালে গুরুগ্রামের গলফ কোর্স রোডের একটি মদের দোকানে আগুন লেগে যায়। তাতে দোকানে মজুত সমস্ত মদ নষ্ট হয়ে গিয়েছে। যার আনুমানিক বাজারমূল্য ৫ কোটি টাকা।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৪ মে ২০২৩ ১৪:৩৮
representational image

গুরুগ্রামে মদের দোকানে আগুন! — প্রতীকী ছবি।

রবিবার সকালে আগুন লেগে পুড়ে গেল একটি মদের দোকান। সেই আগুনে পুড়ে গেল ৫ কোটি টাকার মদ! ঘটনাটি ঘটেছে হরিয়ানার গুরুগ্রামের গলফ কোর্স রোডে। দমকলের সাতটি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে।

রবিবার সাতসকালে গলফ কোর্স রোডের একটি মদের দোকানে আগুন লেগে যায়। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা শুরু করে দমকল। প্রথমে তিনটি পরে আরও চারটি, দমকলের মোট সাতটি ইঞ্জিন এখনও আগুন নেভানোর চেষ্টা করছে। দোকানে প্রচুর মদ মজুত করা ছিল। সব কিছুই পুড়ে গিয়েছে। সংবাদ সংস্থা এএনআই দমকলকে উদ্ধৃত করে জানিয়েছে, ৫ কোটি টাকারও বেশি মূল্যের মদ নষ্ট হয়েছে।

কী ভাবে আগুন লাগল, তা এখনও পরিষ্কার নয়। দমকল সূত্রে খবর, আগুন নিয়ন্ত্রণে এলেও তা পুরোপুরি নেভানো যায়নি। আগুনের উৎসমুখ পর্যন্ত পৌঁছনোর চেষ্টা করছে দমকল। দোকানে অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল কি না, তা এখনও স্পষ্ট নয়। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় ভেঙে পড়েছেন দোকানের মালিক।

Fire Fire Brigade
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy