Advertisement
E-Paper

ATM Loot: মাত্র ১২ মিনিটেই ৩৮ লাখ টাকা ভর্তি এটিএম উপড়ে নিয়ে গেল চোরেরা!

প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, রাতে একটি বোলেরো গাড়িতে এসেছিল পাঁচ দুষ্কৃতী। সকলেরই মুখ ঢাকা ছিল। ঝটপট এটিএম কিয়স্কের শাটার ভাঙে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৫ জুন ২০২২ ১৮:০১
এটিএম লুট।

এটিএম লুট।

ঝড়ের গতিতে এসেছিল। ঝড়ের গতিতে এটিএমে ঢুকে মেশিন উপড়ে নিয়ে আবার ঝড়ের গতিতে বেরিয়েও গিয়েছিল। কাকপক্ষীতেও টের পায়নি চোরদের এই অভিযান। ভোরের আলো ফুটতেই হুলস্থুল পড়ে যায়। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে রাজস্থানের বারমেরে। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে সেই দৃশ্য।

প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, রাতে একটি বোলেরো গাড়িতে এসেছিল পাঁচ দুষ্কৃতী। সকলেরই মুখ ঢাকা ছিল। ঝটপট এটিএম কিয়স্কের শাটার ভাঙে। কিয়স্কের ভিতরে ঢুকেই আগে এটিএম-কে শিকল দিয়ে বাঁধে। আর শিকলের অন্য প্রান্ত গাড়ির সঙ্গে বেঁধে দিয়েছিল। তার পর গাড়ি চালু করে এটিএম-কে উপড়ে ফেলে। গোটা কাজটি করতে তারা সময় নিয়েছিল মাত্র ১২ মিনিট। পুলিশ জানিয়েছে, এটিএমের ভিতর ৩৮ লক্ষ টাকা ছিল।

বুধবার সকালে এটিএমের শাটার ভাঙা দেখেই নিরাপত্তারক্ষী পুলিশে খবর দেন। পুলিশ এসে দেখে গোটা মেশিনটাই উধাও হয়ে গিয়েছে। এর পরই তারা কিয়স্কের ভিতরে থাকা সিসিটিভি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করেন। সেই ফুটেজ দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার কাজ শুরু হয়েছে।

ATM Jaipur Loot
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy