Advertisement
E-Paper

Rajya Sabha: বিশৃঙ্খলার অভিযোগে রাজ্যসভা থেকে সাসপেন্ড করা হল আরও তিন বিরোধী সাংসদকে

কেন্দ্রের ‘স্বৈরাচারী আচরণ’, মূল্যবৃদ্ধি এবং খাদ্যপণ্যের জিএসটির প্রতিবাদে বিরোধীদের বিক্ষোভের জেরে বৃহস্পতিবারও মুলতুবি হয় রাজ্যসভা।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ জুলাই ২০২২ ১৬:২১
ফের দফায় দফায় অশান্তি রাজ্যসভায়।

ফের দফায় দফায় অশান্তি রাজ্যসভায়। ছবি: টুইটার থেকে নেওয়া।

অধিবেশন চলাকালীন বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে রাজ্যসভা থেকে সাসপেন্ড করা হল আরও তিন জন বিরোধী সাংসদকে। বৃহস্পতিবার সাসপেন্ড হয়েছেন অসমের আঞ্চলিক গণমোর্চার অজিতকুমার ভুইয়াঁ এবং আম আদমি পার্টির (আপ) সুশীলকুমার গুপ্ত ও সন্দীপ পাঠক। সাসপেনশনের মেয়াদ চলতি সপ্তাহের শেষ (শুক্রবার) পর্যন্ত।

অভব্যতার অভিযোগে মঙ্গলবার রাজ্যসভা থেকে সাসপেন্ড করা হয় ২০ জন সাংসদকে। শুক্রবার পর্যন্ত সাসপেন্ড হওয়া সেই সাংসদের তালিকায় রয়েছেন তৃণমূলের সাত জন। রয়েছেন ডিএমকের ছয়, তেলঙ্গানা রাষ্ট্র সমিতির তিন, সিপিএমের দুই এবং আপ ও সিপিআইয়ের এক জন করে সাংসদ। তার আগে সোমবার একই অভিযোগে লোকসভার চার কংগ্রেস সাংসদকে সাসপেন্ড করেন স্পিকার।

সাসপেন্ড হওয়া সাংসদের বৃহস্পতিবার দুপুর থেকে সংসদ ভবন চত্বরে গাঁধীমূর্তির নীচে ৫০ ঘণ্টার অবস্থান-বিক্ষোভে শামিল হয়েছেন। তারই মধ্যে নরেন্দ্র মোদী সরকারের ‘স্বৈরাচারী আচরণ’, মূল্যবৃদ্ধি এবং খাদ্যপণ্যে জিএসটির প্রতিবাদে বিরোধী সাংসদদের বিক্ষোভের জেরে বৃহস্পতিবার বিকেল ৩টে পর্যন্ত রাজ্যসভার অধিবেশন মুলতুবি হয়ে যায়।

Monsoon Session of Parliament Rajya Sabha Rajya Sabha MP suspend
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy