Advertisement
E-Paper

আদরের নিজস্বী ভাইরাল করার ভয় দেখিয়ে বান্ধবীকে ধর্ষণ! ১৭ বছরের কিশোরকে আটক করল পুলিশ

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত কিশোর এবং ওই নাবালিকা পরস্পরকে চিনত। গত ১০ অক্টোবর মেয়েটির জন্মদিনে কিশোর তাকে চুম্বন করেছিল। চুম্বনরত অবস্থায় একটি নিজস্বীও তোলে তারা।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০২২ ১৯:৪৩
নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ১৭ বছরের কিশোরের বিরুদ্ধে।

নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ১৭ বছরের কিশোরের বিরুদ্ধে। প্রতীকী ছবি।

চুম্বনের নিজস্বী ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল এক ১৭ বছরের কিশোরের বিরুদ্ধে। অভিযুক্তকে আটক করেছে পুলিশ।

ঘটনাটি মুম্বইয়ের। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত কিশোর এবং ওই নাবালিকা পরস্পরকে চিনত। তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। গত ১০ অক্টোবর মেয়েটির জন্মদিনে কিশোর তাকে চুম্বন করেছিল। চুম্বনরত অবস্থায় একটি নিজস্বীও তোলে তারা।

অভিযোগ, সে দিনের পর থেকে ২৬ নভেম্বর পর্যন্ত নির্দিষ্ট ওই ছবিটি নিয়ে বার বার কিশোরীকে ব্ল্যাকমেল করা হয়। ভয় দেখিয়ে একাধিক বার তাকে ধর্ষণ করে অভিযুক্ত কিশোর। বান্ধবীকে সে জানিয়েছিল, তাকে বাধা দিলে নিজস্বীটি সে সমাজমাধ্যমে ভাইরাল করে দেবে।

সম্প্রতি নাবালিকার কলেজে গিয়ে কিশোর তাকে হেনস্থা করে বলে অভিযোগ। তখনই ঘটনাটি প্রকাশ্যে আসে। নাবালিকার তার হেনস্থার কথা কলেজের এক বন্ধুর বাড়িতে গিয়ে জানায়। সেখান থেকেই থানায় ওই কিশোরের নামে অভিযোগ দায়ের করা হয়।

গত শুক্রবার কিশোরকে তার বাড়ি থেকে তুলে আনে পুলিশ। ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় এবং পকসো আইনে তার বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। অভিযুক্তকে নাবালক সংশোধনাগারে পাঠানো হয়েছে।

Minor Rape Sexual abuse Mumbai
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy