উত্তর পূর্বের রাজ্যগুলির বৌদ্ধ তীর্থস্থল উন্নয়ন নিয়ে নতুন কর্মসূচি ঘোষণা করল নরেন্দ্র মোদী সরকার। আজ কেন্দ্রীয় বাজেটে ত্রিপুরা, অরুণাচল প্রদেশ, সিকিম ও মিজ়োরামে ‘বৌদ্ধ সার্কিট’ উন্নয়নে প্রকল্পের কথা ঘোষণা করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এতে বিদেশি পর্যটকদের সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে।
অর্থমন্ত্রী বলেন, ২০২৬-এ বাজেটে অরুণাচল প্রদেশ, সিকিম, মিজ়োরাম ও ত্রিপুরায় ‘বৌদ্ধ সার্কিট’ উদ্যোগের মূল লক্ষ্য উত্তর-পূর্ব ভারতের গুরুত্বপূর্ণ বৌদ্ধ ধর্মীয় ও সাংস্কৃতিক কেন্দ্রগুলিকে ঘিরে পর্যটন বিকাশ ঘটানো। এর ফলে এই অঞ্চলে বিদেশি পর্যটকদের আসা বৃদ্ধি পাবে। এই প্রকল্পের আওতায় বিভিন্ন মন্দির, মঠ এবং পর্যটনস্থলগুলির সংরক্ষণ ও আধুনিকীকরণ করা হবে। উন্নত করা হবে তীর্থযাত্রী ও পর্যটকদের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো।
সরকারের মতে, উত্তর-পূর্বাঞ্চল বিভিন্ন বৌদ্ধ ঐতিহ্য ও ধারার এক গুরুত্বপূর্ণ মিলনস্থল। সরকারি সূত্রের মতে, দেশের অন্য অঞ্চলের তুলনায় উত্তর-পূর্ব ভারতের বৌদ্ধ তীর্থস্থলগুলি অতীতে তুলনামূলক ভাবে কম গুরুত্ব পেয়েছে। বাজেটে মণিপুরের উন্নয়নের জন্য বরাদ্দ হয়েছে ২৮৯৮ কোটি টাকা। তার মধ্যে ৫২৩ কোটি ঘরছাড়াদের পুনর্বাসনের জন্য বরাদ্দ হয়েছে। অর্থ বরাদ্দ হয়েছে উত্তর-পূর্বের স্বশাসিত পরিষদগুলির জন্যও।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)