Advertisement
E-Paper

Bizarre: বিয়ে করে বন্ধুর পরামর্শে অতিরিক্ত ভায়াগ্রা খেয়ে টানা ২০ দিন লিঙ্গোত্থান! তার পর …

মাসখানেক আগে বিয়ে করেছিলেন ওই ব্যক্তি। লিঙ্গ শিথিলতার সমস্যা থাকায় এক বন্ধু ভায়াগ্রা খাওয়ার পরামর্শ দিয়েছিলেন।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৭ জুন ২০২২ ১০:০১
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নির্দিষ্ট মাত্রার তুলনায় বেশি ভায়াগ্রা খেয়ে হাসপাতালে ভর্তি হতে হল এক ব্যক্তিকে। ঘটনাটি উত্তরপ্রদেশের প্রয়াগরাজের।

মাসখানেক আগে বিয়ে করেছিলেন ওই ব্যক্তি। লিঙ্গ শিথিলতার সমস্যা থাকায় এক বন্ধু ভায়াগ্রা খাওয়ার পরামর্শ দিয়েছিলেন। যে পরিমাণ ভায়াগ্রা খাওয়ার পরামর্শ দিয়েছিলেন ওই বন্ধু, তার তুলনায় চার গুণ বেশি মাত্রায় খাওয়া শুরু করেন ওই ব্যক্তি।

বিয়ের পর থেকে মাত্রাতিরিক্ত ভায়াগ্রা খাওয়া শুরু করতেই তাঁর শরীরের উপর প্রভাব পড়তে শুরু করে। ২০ দিন ধরে লিঙ্গ উত্থিত থাকায় শেষমেশ হাসপাতালে ছুটতে হয় তাঁকে। স্বামীর যৌন সমস্যার বিষয়টি প্রকাশ্যে আসতেই শ্বশুরবাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে যান স্ত্রী।

চিকিৎসকরা ওই ব্যক্তির অস্ত্রোপচার করেন। তা সফলও হয়েছে। কিন্তু চিকিৎসকরা জানিয়ে দিয়েছেন, স্বাভাবিক অবস্থায় আর ফিরবে না লিঙ্গ। তবে সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা নষ্ট হবে না ওই ব্যক্তির। লিঙ্গোত্থানের বিষয়টি পাকাপাকি ভাবেই থেকে যাবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাঁকে শরীর সাঁটা পোশাকও পরার পরামর্শ দেওয়া হয়েছে।

Viagra Hospital
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy