Advertisement
E-Paper

Noida mall CCTV clip: বাউন্সারদের মারেই মৃত্যু যুবকের, প্রকাশ্যে এল নয়ডার শপিং মলে মারধরের ভিডিয়ো

ভিডিয়োর শেষের দিকে দেখা যাচ্ছে মোবাইল নিয়ে তিনি বিলের ছবি তুলছিলেন। সেই সময় এক বাউন্সার এসে তাঁকে ধাক্কা মারেন। তার পর কর্মী এবং বাউন্সাররা বেধড়ক মারতে শুরু করেন।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ মে ২০২২ ১৫:৩৩
কর্মী এবং বাউন্সাররা বেধড়ক মারতে শুরু করেন ব্রিজেশকে

কর্মী এবং বাউন্সাররা বেধড়ক মারতে শুরু করেন ব্রিজেশকে

গত সোমবার নয়ডার শপিং মলে খুন হয়েছিলেন বিহারের এক যুবক। সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসার পর পুলিশ মনে করছে বাউন্সার এবং বার কর্মীদের প্রহারেই মারা গিয়েছেন ওই যুবক।

সিসিটিভ ফুটেজে দেখা যাচ্ছে নয়ডার গার্ডেন গ্যালেরিয়া মলে একটি বার থেকে বেরিয়ে আসছেন ব্রিজেশ রাই (৩০) নামে ওই যুবক। সেই সময় তাঁর সঙ্গে বিল নিয়ে বচসা চলছে বারের কর্মীদের মধ্যে। বচসার মধ্যে এক ব্যক্তিকে জড়িয়ে ধরতে দেখা যায় ব্রিজেশকে।

ভিডিয়োর শেষের দিকে দেখা যাচ্ছে মোবাইল নিয়ে তিনি বিলের ছবি তুলছিলেন। সেই সময় এক বাউন্সার এসে তাঁকে ধাক্কা মারেন। তার পর কর্মী এবং বাউন্সাররা বেধড়ক মারতে শুরু করেন। মারের জেরে মাটিতে পড়ে যান তিনি। মাথায় গুরুতর আঘাত পান। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

এই ঘটনায় অভিযুক্ত ন’জনের মধ্যে সাতজনকে গ্রেফতার করেছে নয়ডা পুলিশ। ধৃতদের দু’জন মলের নিরাপত্তাকর্মী অন্য পাঁচজন ওই বারের কর্মী। ন’জনের মধ্যে একজনের পরিচয় জানা যায়নি।

Noida CCTV
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy