E-Paper

‘চাচাই ভাঙবেন এসপি’ ফের দাবি রাজভড়ের

গত কয়েক দিন ধরেই রাজভড় দাবি করে আসছেন, যে সমাজবাদী পার্টিতে ভাঙন আসন্ন। অন্তত দু’ডজন সাংসদ ওই ভাঙনের পক্ষে। যাঁরা অখিলেশ যাদবের নেতৃত্ব ছেড়ে বিজেপিতে যোগ দিতে ইচ্ছুক। জাতীয় রাজনীতির ক্ষেত্রে ওই দলবদল যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ জুন ২০২৬ ০৭:৩৩
অখিলেশ যাদব।

অখিলেশ যাদব। — ফাইল চিত্র।

‘চাচাই সরাবেন ভাইপোকে’ বলে আজ ফের সমাজবাদী পার্টিতে ভাঙনের ইঙ্গিত দিলেন এনডিএ-র শরিক দল সুহেলদেব ভারতীয় সমাজ পার্টির নেতা তথা যোগী আদিত্যনাথ মন্ত্রিসভার সদস্য ওমপ্রকাশ রাজভড়।

গত কয়েক দিন ধরেই রাজভড় দাবি করে আসছেন, যে সমাজবাদী পার্টিতে ভাঙন আসন্ন। অন্তত দু’ডজন সাংসদ ওই ভাঙনের পক্ষে। যাঁরা অখিলেশ যাদবের নেতৃত্ব ছেড়ে বিজেপিতে যোগ দিতে ইচ্ছুক। জাতীয় রাজনীতির ক্ষেত্রে ওই দলবদল যথেষ্ট তাৎপর্যপূর্ণ। যদি সত্যিই এসপি-র প্রায় দু’ডজন সাংসদ এনডিএতে যোগ দেন বা ভোটাভুটির সময়ে অনুপস্থিত থাকেন, সে ক্ষেত্রে সংসদে সংবিধান সংশোধনী বিল পাশ করাতে সংখ্যাজনিত সমস্যা হবে নাএনডিএ শিবিরের।

তবে ওই ভাঙন কবে হবে, তার কোনও দিনক্ষণ না বললেও ওই ভাঙনের পিছনে শিবপালের ভূমিকা থাকতে চলেছে বলেই আজ ইঙ্গিত দিয়েছেন রাজভড়। তিনি বলেন, ‘‘মুলায়ম যাদবের পরে শিবপালের মুখ্যমন্ত্রী হওয়ার কথা ছিল। কিন্তু তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়। অখিলেশ মুখ্যমন্ত্রী হন। শিবপাল এক বার বলেছিলেন, এসপি চোর আর মাফিয়াদের দলে পরিণত হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন, এমন দলের অস্তিত্ব বেশি দিন নয়। বাস্তবেও তাই হতে যাচ্ছে।’’ রাজভড়ের কথায়, ‘‘চাচার কারণেই ভাতিজাকেসরতে হবে।’’

যদিও তিনি দল ভাঙবেন এমন সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন শিবপাল। গোটাটাই যাদব পরিবারের ভাঙন ধরাতে বিজেপির চক্রান্ত বলে আজ দাবি করেছেন শিবপাল। তিনি বলেন, ‘‘দল ভাঙাতে বিজেপি সময়ে সময়ে চক্রান্ত করে। সমাজবাদী পার্টি ঐক্যবদ্ধ রয়েছে। সাংসদদের দল ছাড়ার প্রশ্নই নেই।’’

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Akhilesh Yadav

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy