Advertisement
E-Paper

দিল্লির বাড়িতে বিলাসবহুল হোটেল মালিকের ঝুলন্ত দেহ, আত্মহত্যা!

গাজিয়াবাদের কৌশাম্বীতে বিলাসবহুল হোটেল রয়েছে অমিতের। শনিবার মন্দাওয়ালি থানায় ফোন আসে। তা থেকে মৃত্যুর খবর জানতে পেরেছে পুলিশ।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২২ ১১:০৫
পূর্ব দিল্লির কমনওয়েলথ গেমস ভিলেজের বাড়ি থেকে মিলেছে দেহ।

পূর্ব দিল্লির কমনওয়েলথ গেমস ভিলেজের বাড়ি থেকে মিলেছে দেহ। ছবি: প্রতীকী

গাজিয়াবাদের বিলাসবহুল হোটেলের মালিকের ঝুলন্ত দেহ উদ্ধার। পূর্ব দিল্লির কমনওয়েলথ গেমস ভিলেজের বাড়ি থেকে মিলেছে দেহ। পুলিশের প্রাথমিক অনুমান, আত্মহত্যাই করেছেন অমিত জৈন। যদিও কোনও সুইসাইড নোট মেলেনি।

গাজিয়াবাদের কৌশাম্বীতে বিলাসবহুল হোটেল রয়েছে অমিতের। শনিবার মন্দাওয়ালি থানায় ফোন আসে। তা থেকে মৃত্যুর খবর জানতে পেরেছে পুলিশ। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, শনিবার সকালে নয়ডায় নতুন বাড়িতে প্রাতরাশ সেরে কমনওয়েলথ গেমস ভিলেজের বাড়িতে এসেছিলেন অমিত। মৃতের আত্মীয়দের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পেরেছে, সম্প্রতি নয়ডার নতুন বাড়িতে পরিবার নিয়ে চলে যাওয়ার কথা ভাবছিলেন তিনি।

নয়ডার বাড়ি থেকে আসার সময় ভাই কর্ণকে গাজিয়াবাদের দফতরে ছেড়ে এসেছিলেন অমিত। এর পর নিজেই গাড়ি চালিয়ে এসেছিলেন ভিলেজের বাড়িতে। অমিতের ছেলে কয়েকটি জিনিস আনার জন্য কমনওয়েলথ ভিলেজের ওই বাড়িতে গিয়েছিলেন। সঙ্গে ছিলেন তাঁর চালক। দু’জনে গিয়ে দেখেন, গলায় দড়ি দিয়ে ঝুলছেন অমিত। সঙ্গে সঙ্গে তাঁকে কাছের একটি হাসপাতালে নিয়ে যান ছেলে। চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

পুলিশ মনে করছে, আত্মহত্যা করেছেন অমিত। থানায় ভারতীয় দণ্ডবিধির ১৭৪ ধারায় মামলা দায়ের হয়েছে। ঘটনায় বিস্তারিত তদন্ত করে দেখছে পুলিশ।

Suicide Hotel Death
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy