নয়াদিল্লির পথেই হাঁটল ইসলামাবাদ। বুধবার পাক হাই কমিশনের এক আধিকারিককে ভারত ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছিল। এ বার পাকিস্তানও ভারতীয় হাই কমিশনের এক আধিকারিককে বহিষ্কার করল। ২৪ ঘণ্টার মধ্যেই দেশ ছাড়তে বলা হল সেই আধিকারিককে।
পহেলগাঁও জঙ্গি হামলা, তার পর ভারতীয় সেনার অপারেশন সিঁদুর অভিযানের পর থেকেই পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্কে টানাপড়েন চরমে পৌঁছেছে। সেই আবহে আগেই পাক হাই কমিশনের আধিকারিক এহসান-উর-রহিম ওরফে দানিশকে অবাঞ্ছিত ঘোষণা করে নয়াদিল্লি। পরে পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ধৃত হরিয়ানার ইউটিউবার জ্যোতি মলহোত্রার সঙ্গে সেই দানিশের ‘ঘনিষ্ঠতা’ প্রকাশ্যে আসার পর অনেকের দাবি, দানিশ আদতে পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর সঙ্গে যুক্ত ছিলেন। তা জানতে পেরেই তাঁকে অবাঞ্ছিত ঘোষণা করেছে নয়াদিল্লি। যদিও কেন্দ্রের তরফে এ বিষয়ে সরকারি ভাবে কিছু জানানো হয়নি।
জ্যোতির সঙ্গে আইএসআই হ্যান্ডলারদের যোগাযোগ নিয়ে নানা খবর প্রকাশ্যে এসেছে সম্প্রতি। সেই আবহে বুধবার পাক হাই কমিশনের আরও এক আধিকারিককে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। এর পরেই ওই পথে হেঁটে পাকিস্তানও ভারতীয় হাই কমিশনের এক আধিকারিককে অবাঞ্ছিত ঘোষণা করল। পাকিস্তানের বিদেশ মন্ত্রক জানিয়েছে, ওই আধিকারিক এমন কিছু কাজ করছিলেন, যা তাঁর আসল কাজের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক বিষয়, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না নয়াদিল্লি, জানিয়েছে আমেরিকা: পাক বিদেশমন্ত্রী
-
পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত লড়াই, অগ্নিবীরদের ভাগ্য খুলে যেতে পারে, ৪ বছরের মেয়াদ বাড়বে? কী পরিবর্তন হতে পারে? চর্চা
-
ভারতের হামলায় কি গুঁড়িয়ে গিয়েছে আমেরিকায় তৈরি পাক যুদ্ধবিমান এফ-১৬? এক বাক্যে জবাব মার্কিন বিদেশ দফতরের
-
৩ মাস ধরে পালানোর চেষ্টা, শেষে চিনা যন্ত্র চালু করতেই গোয়েন্দাদের জালে পহেলগাঁওয়ের জঙ্গিরা
-
গোপন সুড়ঙ্গের মুখ কৌশলে বন্ধ করে ‘ফাঁদ’ পাতে সেনা? কেন তিন মাসেও কাশ্মীর ছাড়তে পারেনি পহেলগাঁওয়ের জঙ্গিরা