পহেলগাঁও হত্যাকাণ্ড এবং অপারেশন সিঁদুরের পরে ভারতের বিরুদ্ধে প্ররোচনামূলক খবর প্রচারের অভিযোগে পাকিস্তানি অভিনেতা এবং ক্রীড়াবিদ ও অন্যান্য খ্যাতনামীদের বেশ কয়েকটি ইউটিউব চ্যানেল এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ‘ব্লক’ করেছিল ভারত। সেই তালিকায় ছিল পাকিস্তানের প্রথম সারির কয়েকটি সংবাদমাধ্যমের ইউটিউব চ্যানেলও।
সংঘর্ষবিরতির এক মাস পরে ধীরে ধীরে সেই নিষেধাজ্ঞা শিথিল করার পথে নয়াদিল্লি হাঁটতে চলেছে বলে কয়েকটি সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে দাবি। স্বরাষ্ট্র মন্ত্রকের মতামতের ভিত্তিতে ‘নিষিদ্ধ’ ঘোষিত সেই চ্যানেল এবং অ্যাকাউন্টগুলির বেশ কয়েকটিকে ‘আনব্লক’ করা হয়েছে। সরকারের একটি সূত্র মারফত জানা গিয়েছে। বস্তুত, ইতিমধ্যেই বেশ কিছু ইউটিউব চ্যানেল ভারত থেকে দেখাও যাচ্ছে। পহেলগাঁও কাণ্ডের পর ভারতের বিরুদ্ধে ধারাবাহিক ভাবে প্ররোচনামূলক এবং সাম্প্রদায়িক উস্কানিমূলক বিষয়বস্তু প্রচার করা হচ্ছিল ওই ইউটিউব চ্যানেল এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। তাই সেগুলি নিষিদ্ধ করা হয়েছিল।
আরও পড়ুন:
নিষিদ্ধ হওয়া পাক ইউটিউব চ্যানেলগুলির মধ্যে ছিল, ডন নিউজ়, সামা টিভি, এআরওয়াই নিউজ়, বোল নিউজ়, রাফতার, জিয়ো নিউজ়, সুনো নিউজ় এবং ‘দ্য পাকিস্তান এক্সপেরিয়েন্স’-এর মতো সংবাদমাধ্যমের ইউটিউব চ্যানেল। এ ছাড়া, কেন্দ্র ওয়াসে হাবিব, আরজু কাজমি, সৈয়দ মুজাম্মিল শাহ, ক্রিকেটার শোয়েব আখতার এবং ইরশাদ ভাট্টি, আসমা শিরাজি, উমর চিমা এবং মুনিব ফারুকের মতো সাংবাদিকদের বেশ কয়েকটি স্বাধীন ইউটিউব চ্যানেলও ব্লক করা হয়েছিল। হানিয়া আমির, মাওরাহ হোসেন, ফাওয়াদ খান, আলি জ়াফর এবং অন্যদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টগুলিও ভারতীয় ব্যবহারকারীদের জন্য ব্লক করা হয়েছিল সে সময়।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক বিষয়, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না নয়াদিল্লি, জানিয়েছে আমেরিকা: পাক বিদেশমন্ত্রী
-
পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত লড়াই, অগ্নিবীরদের ভাগ্য খুলে যেতে পারে, ৪ বছরের মেয়াদ বাড়বে? কী পরিবর্তন হতে পারে? চর্চা
-
ভারতের হামলায় কি গুঁড়িয়ে গিয়েছে আমেরিকায় তৈরি পাক যুদ্ধবিমান এফ-১৬? এক বাক্যে জবাব মার্কিন বিদেশ দফতরের
-
৩ মাস ধরে পালানোর চেষ্টা, শেষে চিনা যন্ত্র চালু করতেই গোয়েন্দাদের জালে পহেলগাঁওয়ের জঙ্গিরা
-
গোপন সুড়ঙ্গের মুখ কৌশলে বন্ধ করে ‘ফাঁদ’ পাতে সেনা? কেন তিন মাসেও কাশ্মীর ছাড়তে পারেনি পহেলগাঁওয়ের জঙ্গিরা