আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করায় রাজস্থানে পাক সেনাবাহিনীর এক সদস্যকে গ্রেফতার করল বিএসএফ। শনিবার পাক রেঞ্জার্সের ওই সদস্যকে আটক করা হয়। পহেলগাঁও কাণ্ডের পর গত ২৩ এপ্রিল পঞ্জাবের ফিরোজপুর সীমান্তে ডিউটি করার সময় পাক রেঞ্জার্সের হাতে বন্দি হন সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফের ২৪ নম্বর ব্যাটালিয়নের কনস্টেবল পূর্ণম। ভুল করে পাকিস্তানের পঞ্জাব প্রদেশে ঢুকে একটি গাছের তলায় বিশ্রাম নেওয়ার সময় সে দেশের রেঞ্জার্স পূর্ণমকে বন্দি করে। মনে করা হচ্ছে, এ বার পাল্টা পদক্ষেপে সেই পাক রেঞ্জার্সের এক জনকেই আটক করল বিএসএফ।
এপ্রিল পঞ্জাবের ফিরোজপুর সীমান্তে ডিউটি করার সময় পাক রেঞ্জার্সের হাতে বন্দি হন সীমান্তরক্ষী বাহিনীর ২৪ নম্বর ব্যাটালিয়নের কনস্টেবল পূর্ণম। ভুল করে পাকিস্তানের পঞ্জাব প্রদেশে ঢুকে একটি গাছের তলায় বিশ্রাম নেওয়ার সময় সে দেশের রেঞ্জার্স পূর্ণমকে বন্দি করে। মনে করা হচ্ছে, এ বার পাল্টা পদক্ষেপে সেই পাক রেঞ্জার্সের এক জনকেই আটক করল বিএসএফ।
পূর্ণম এখনও ছাড়া না-পাওয়ায় উদ্বিগ্ন তাঁর পরিবার। সম্প্রতি রিষড়ার বাড়ি থেকে পঠানকোট গিয়ে বিএসএফ কর্তাদের সঙ্গে দেখা করেন পূর্ণমের অন্তঃসত্ত্বা স্ত্রী। তবে ভারতের অনেকেই মনে করছেন, দর কষাকষিতে সুবিধাজনক অবস্থানে থাকতে পূর্ণমকে ব্যবহার করতে পারে পাকিস্তান। সে ক্ষেত্রে পূর্ণমকে ছেড়ে দেওয়ার পরিবর্তে অন্যায় কোনও শর্ত সামনে রাখতে পারে তারা। কিন্তু ভারতও সীমান্ত পেরোনোর অভিযোগে পাক সেনার এক জনকে আটক করায় পাকিস্তানের সম্ভাব্য ওই কৌশল আর কার্যকরী হবে না বলেই মনে করা হচ্ছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক বিষয়, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না নয়াদিল্লি, জানিয়েছে আমেরিকা: পাক বিদেশমন্ত্রী
-
পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত লড়াই, অগ্নিবীরদের ভাগ্য খুলে যেতে পারে, ৪ বছরের মেয়াদ বাড়বে? কী পরিবর্তন হতে পারে? চর্চা
-
ভারতের হামলায় কি গুঁড়িয়ে গিয়েছে আমেরিকায় তৈরি পাক যুদ্ধবিমান এফ-১৬? এক বাক্যে জবাব মার্কিন বিদেশ দফতরের
-
৩ মাস ধরে পালানোর চেষ্টা, শেষে চিনা যন্ত্র চালু করতেই গোয়েন্দাদের জালে পহেলগাঁওয়ের জঙ্গিরা
-
গোপন সুড়ঙ্গের মুখ কৌশলে বন্ধ করে ‘ফাঁদ’ পাতে সেনা? কেন তিন মাসেও কাশ্মীর ছাড়তে পারেনি পহেলগাঁওয়ের জঙ্গিরা