Advertisement
E-Paper

অসমে ভূমিকম্পের জেরে ভেঙে পড়ল ভৈরবকুণ্ড পাহাড়ের অংশ, দেখুন ভিডিয়ো

এই ঘটনার একটি ভিডিয়ো সামনে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, ধীরে ধীরে পাহাড়ের একটি অংশ ভেঙে পড়ছে। মুহূর্তের মধ্যে সেই ভিডিয়ো ছড়িয়ে পড়ে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২১ ১১:৩৪
ভেঙে পড়ছে ভৈরবকুণ্ড পাহাড়ের অংশ।

ভেঙে পড়ছে ভৈরবকুণ্ড পাহাড়ের অংশ। ছবি: টুইটার থেকে।

বুধবার সকালে ভূমিকম্পে কেঁপে উঠল অসম ও পশ্চিমবঙ্গের একাধিক জেলা। রিখটার স্কেলে ৬.৪ মাত্রার এই ভূমিকম্পে বাড়ি ও রাস্তায় ফাটল দেখা দিয়েছে। এমনকি, ভূমিকম্পের জেরে ভেঙে পড়েছে একটি পাহাড়ের অংশও।

অসমের উদলগিরি জেলায় অরুণাচল প্রদেশ ও ভুটান সীমান্তে অবস্থিত ভৈরবকুণ্ড পাহাড়ের একটি অংশ ভেঙে পড়েছে এই ভূমিকম্পের জেরে। সেই ঘটনার একটি ভিডিয়ো সামনে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, ধীরে ধীরে পাহাড়ের একটি অংশ ভেঙে পড়ছে। মুহূর্তের মধ্যে এই ভিডিয়ো ছড়িয়ে পড়ে নেট মাধ্যমে।

বুধবার সকাল ৭টা ৫১ মিনিটে শোণিতপুরে প্রথম কম্পন অনুভূত হয়। গুয়াহাটির কাছে শোণিতপুরে ভূপৃষ্ঠের থেকে ২১.৪ কিলোমিটার নীচে ভূমিকম্পের উৎসস্থল বলে জানা গিয়েছে। তার পরে ৭টা ৫৪ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয় উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং প্রভৃতি জেলায়। কেঁপে ওঠে পায়ের তলার মাটি। এ ছাড়া মালদহ, মুর্শিদাবাদ ও দক্ষিণবঙ্গের কিছু জেলাতেও কম্পন অনুভব করেন বাসিন্দারা। এমনকি, কলকাতাতেও মৃদু কম্পন অনুভূত হয়েছে বলে খবর।

Assam earthquake
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy