Advertisement
E-Paper

আট হাজারি শৃঙ্গে উঠে রাজ্য সরকারের প্রকল্পের প্রচার! এভারেস্টজয়ী যুবকের কীর্তিতে শোরগোল

২৪ বছর বয়সি সুরেশ অন্ধ্রপ্রদেশের শাসকদল ওয়াইএসআর কংগ্রেস এবং‌ সে রাজ্যের মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডির সমর্থক। তাই দল এবং প্রিয় নেতার ‘গুণগান’ গাইতে প্রিয় পাহাড়কেই বেছে নেন তিনি।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৭ মে ২০২৩ ১৪:২০
Peak promotion Everest Conqueror scales mountains to advertise Andhra govt schemes

আট হাজারি শৃঙ্গে উঠে রাজ্য সরকারের প্রকল্পের প্রচার যুবকের! ফাইল চিত্র।

প্রচার সীমাবদ্ধ রইল না সমতলে। রাজ্য সরকারের বিভিন্ন ‘জনমুখী’ প্রকল্পের প্রচার করার জন্য পর্বতশৃঙ্গকে বেছে নিলেন এভারেস্টজয়ী যুবক। অন্ধ্রপ্রদেশের জি সুরেশবাবুর অভিনব কীর্তিতে শোরগোল পড়ে গিয়েছে।

২৪ বছর বয়সি সুরেশ অন্ধ্রপ্রদেশের শাসকদল ওয়াইএসআর কংগ্রেস এবং‌ সে রাজ্যের মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডির সমর্থক। তাই দল এবং প্রিয় নেতার ‘গুণগান’ গাইতে প্রিয় পাহাড়কে বেছে নেন তিনি। অন্ধ্রপ্রদেশে জগন সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প ‘নবরত্ন’। এই প্রকল্পে সে রাজ্যের বাসিন্দাদের ৯টি পরিষেবা প্রদান করা হয়। এই নবরত্ন প্রকল্পের কথাই পর্বতশৃঙ্গে উঠে প্রচার করেন ওই যুবক। এই প্রকল্পের পোস্টার পর্বতের গায়ে আটকে দেন তিনি। ছবিও তোলেন জগনের ছবি নিয়ে।

মাত্র ১৭ বছর বয়সেই এভারেস্ট শৃঙ্গে আরোহণ করেছিলেন এই যুবক। প্রথম দক্ষিণ ভারতীয় হিসাবে মানসলু এবং লোৎসে শৃঙ্গ জয় করেন তিনি। আগামী ৫ বছরে আরও ২৫টি শৃঙ্গ জয় করতে চান সুরেশ। কিন্তু এ ক্ষেত্রে তাঁর বাধা অর্থ। তাই অর্থের জন্য প্রিয় নেতার কাছে সাহায্য চেয়েছেন তিনি। সুরেশের কথায়, “ছোট থেকেই পর্বতে ওঠার স্বপ্ন ছিল। আমার অনুপ্রেরণা জগন্মোহন। ওঁর পদযাত্রা আমায় নতুন করে অনুপ্রেরণা জুগিয়েছে।”

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy