Advertisement
E-Paper

দামে সর্বকালীন রেকর্ড পেট্রল ও ডিজেলের, কলকাতায় পেট্রল ৯০.২৫ টাকা, ডিজেল ৮২.৯৪

শুধু পেট্রল-ডিজেলই নয়, পাল্লা দিয়ে রান্নার গ্যাসের দামও বেড়ে চলেছে। রবিবার দিল্লিতে রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম একাধাক্কায় আরও ৫০ টাকা বাড়ানো হয়েছে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২১ ১২:৪৪
গ্রাফিক: শৌভিক দেবনাথ।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

মূল্যবৃদ্ধিতে ফের সর্বকালীন রেকর্ড গড়ল পেট্রলডিজেল। সোমবার ফের নতুন করে দাম বেড়েছে দুই জ্বালানিরই। তাতেই হাতে ছ্যাঁকা লাগার জোগাড় সাধারণ মানুষের। এই নিয়ে পর পর ৭ দিন পেট্রল এবং ডিজেলের দাম বাড়ল।

প্রতি দিন সকালে পেট্রল ও ডিজেলের দাম নির্ধারণ করা হয়। সোমবার দিল্লিতে পেট্রলের দাম বেড়ে প্রতি লিটারে ৮৮ টাকা ৯৯ পয়সা হয়েছে। কলকাতায় পেট্রলে দাম বেড়ে হয়েছে লিটারে ৯০ টাকা ২৫ পয়সা। মুম্বইয়ে এই মুহূর্তে লিটার পিছু পেট্রল কিনতে হচ্ছে ৯৫.৪৬ টাকায়। চেন্নাইয়ে প্রতি লিটার পেট্রলের দাম এসে ঠেকেছে ৯১.৯১ টাকা। তবে মহারাষ্ট্রের প্রভানি জেলায় ‘অ্যাডিটিভ’ মেশানো পেট্রোলের দাম সেঞ্চুরি হাঁকিয়ে ফেলেছে।
দৌড় অব্যাহত ডিজেলের দামেও। সোমবার দিল্লিতে লিটার পিছু ডিজেলের দাম বেড়ে ৭৯ টাকা ৩৫ পয়সা হয়েছে। কলকাতায় সোমবার প্রতি লিটার ডিজেলের দাম পড়ছে ৮২ টাকা ৯৪ পয়সা। মু্ম্বই এবং চেন্নাইয়ে ডিজেলের দাম বেড়ে যথাক্রমে ৮৬ টাকা ৩৪ পয়সা এবং ৮৪ টাকা ৪৪ পয়সা হয়েছে।

আন্তর্জাতিক বাজারে এই মুহূর্তে অপরিশোধিত তেলের দাম ৬০ ডলার ছাপিয়ে গিয়েছে। তাই আপাতত জ্বালানির এই মূল্যবৃদ্ধি থেকে সাধারণ মানুষের নিস্তার নেই বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এই মুহূর্তে ভারতেই জ্বালানির উপর শুল্ক সবচেয়ে বেশি। কিন্তু শুল্ক হ্রাসের কোনও সম্ভাবনা নেই বলে স্পষ্ট জানিয়ে দেন পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। বরং রাজ্যগুলিকে যুক্ত মূল্য কর বা ‘ভ্যাট’ কমাতে হবে বলে পাল্টা দাবি তোলেন তিনি।

এ নিয়ে সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন বিরোধীরা। পূর্বতন ইউপিএ সরকারের আমলে অপরিশোধিত তেলের দাম বিশ্ব বাজারে ১০৮ ডলারে পৌঁছে গেলেও ভারতে জ্বালানির দাম এর চেয়ে কম ছিল বলে মোদী সরকারকে মনে করিয়ে দিয়েছেন তাঁরা।

শুধু পেট্রল-ডিজেলই নয়, পাল্লা দিয়ে রান্নার গ্যাসের দামও বেড়ে চলেছে। রবিবার দিল্লিতে রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম একাধাক্কায় আরও ৫০ টাকা বাড়ানো হয়েছে। তা নিয়ে সোমবার মোদী সরকারকে একহাত নেন কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী। সংবাদমাধ্যমের একটি প্রতিবেদন তুলে ধরে টুইটারে তিনি লেখেন, ‘জনতার থেকে লুঠ চলছে। শুধু দু’জনেরই বিকাশ হচ্ছে’।

Rahul Gandhi Petrol Fuel Price Hike Diesel Petrol Price Hike
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy