‘বিদ্রোহে’র জেরে মাত্র সাত দিনের মধ্যেই বদলে ফেলতে হল তৃণমূল মহিলা কংগ্রেসের সভাপতি। নির্বাচনী ফল প্রকাশের পরে সাংগঠনিক বিপর্যয় ঠেকাতে প্রথম দফার রদবদলে দলের মহিলা শাখার সভাপতি করা হয়েছিল সাংসদ মালা রায়কে। কিন্তু ‘বিদ্রোহী’দের দলে নাম লিখিয়ে মালা এখন দল থেকে কার্যত ‘বিচ্ছিন্ন’। এই অবস্থায় শুক্রবার মহিলা তৃণমূলের সভাপতি করা হল কালীগঞ্জের বিধায়ক আলিফা আহমেদকে। দলের নবনিযুক্ত রাজ্য সভাপতি চন্দ্রিমা ভট্টাচার্য এ দিন আলিফাকে নিয়োগের চিঠি পাঠিয়েছেন। প্রথম বারের বিধায়ক আলিফা রাজনীতিতেও নতুন। তিনি প্রয়াত তৃণমূল বিধায়ক নাসির আহমেদের মেয়ে। রদবদলের পরেও তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সভাপতি পদে বহাল ছিলেন সায়নী ঘোষ। সূত্রের খবর, সায়নীও ‘বিদ্রোহী’ শিবিরে নাম লিখিয়েছেন। এখন সেই পদেও বদল হয় কি না, সেই নিয়েও চর্চা রয়েছে দলের অন্দরে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)