Advertisement
E-Paper

যুবকের যৌনাঙ্গে কামড় পিট বুলের, গুরুতর জখম অবস্থায় ভর্তি হাসপাতালে

যুবকের চিৎকার শুনে আশপাশের লোকেরা ছুটে আসেন। তাঁরা কুকুরটিকে তাড়িয়ে যুবককে উদ্ধার করেন। গুরুতর জখম অবস্থায় তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৩ ১৮:০৯
pitbull attack

পিটবুলের হামলায় গুরুতর জখম যুবক। প্রতীকী ছবি।

পিট বুলের হামলায় গুরুতর জখম হলেন এক যুবক। শুক্রবার ঘটনাটি ঘটেছে হরিয়ানার কারনালের বিজনা গ্রামে। যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকালে কাজে যাচ্ছিলেন ওই যুবক। সেই সময় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল একটি পিট বুল। যুবককে দেখেই তাঁর দিকে তেড়ে যায়। কুকুরের হামলা থেকে বাঁচতে তিনি হাতে লাঠি তুলে নেন এবং সেটিকে তাড়ানোর চেষ্টা করেন। কিন্তু তার পরেও কুকুরটি যুবকের দিকে তেড়ে আসতেই হাতে থাকা লাঠি দিয়ে আঘাত করেন। এর পরই কুকুরটি যুবকের যৌনাঙ্গে কামড় বসিয়ে দেয়।

যুবকের চিৎকার শুনে আশপাশের লোকেরা ছুটে আসেন। তাঁরা কুকুরটিকে তাড়িয়ে যুবককে উদ্ধার করেন। গুরুতর জখম অবস্থায় তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু সেখানে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তোলে যুবকের পরিবার। এর পরই যুবককে কারনালের সরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

হাসপাতালের এক চিকিৎসক বলেন, “পিট বুলের হামলায় গুরুতর আহত হয়ে এক যুবক ভর্তি হয়েছেন হাসপাতালে। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল।” তবে কুকুরটি কার, কোথা থেকে এল, তা নিয়ে একটা ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, কুকুরের মালিককে খুঁজে বার করার চেষ্টা চলছে।

Pitbull Dog Haryana
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy