সংযুক্ত আরব আমিরশাহি (ইউএই) দিয়ে শুরু। ইটালি দিয়ে শেষ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার ছ’দিনের বিদেশ সফরের সূচনা করলেন যুদ্ধবিধ্বস্ত পশ্চিম এশিয়ার দেশ ইউএই-তে গিয়ে। এর পরে ইউরোপের চার দেশ— নেদারল্যান্ডস, নরওয়ে, সুইডেন এবং ইটালিতে যাবেন তিনি।
বিদেশ মন্ত্রকের একটি সূত্র আগেই জানিয়েছিল, ইরান যুদ্ধের জেরে হরমুজ় প্রণালীতে অচলাবস্থা ও জ্বালানি সঙ্কট এবং ভেঙে পড়া পণ্য সরবরাহ শৃঙ্খল নিয়ে পাঁচ দেশের রাষ্ট্রনেতাদের সঙ্গে আলোচনা হবে মোদীর। ইউএএ গিয়েই শুক্রবার সেই কাজ শুরু করেছেন তিনি। পেট্রোপণ্য এবং রান্নার গ্যাস পেতে ভারত চুক্তি সই করেছে সংযুক্ত আরব আমিরশাহির সঙ্গে। পাশাপাশি প্রতিরক্ষা ক্ষেত্রেও ভারতে বিনিয়োগের ‘মউ’ ঘোষণা হয়েছে।
আরও পড়ুন:
আবু ধাবিতে স্বাক্ষতিক ‘ভারত- সংযুক্ত আরব আমিরশাহি’ স্ট্র্যাটেজিক ডিফেন্স পার্টনারশিপ’ চুক্তি অনুযায়ী এবার থেকে দু’দেশের সামরিক সহযোগীতা কেবল যৌথ মহড়াতেই সীমাবদ্ধ থাকবে না। প্রতিরক্ষা প্রযুক্তি ক্ষেত্রে যৌথ ভাবে অস্ত্র ও সামরিক সরঞ্জাম উৎপাদন করা হবে। পাশাপা শি, দুই দেশের মধ্যে সন্ত্রাসবাদ দমনে গোয়েন্দা তথ্য আদান-প্রদান করা হবে। গুজরাতে একটি ‘শিপ রিপেয়ার ক্লাস্টার’ বা জাহাজ মেরামতির কেন্দ্র তৈরির জন্যও চুক্তি করেছে দুই দেশ। এটি ভারতের সামুদ্রিক পরিকাঠামোকে শক্তিশালী ছাড়াও ভারতকে জাহাজ রক্ষণাবেক্ষণের একটি আঞ্চলিক হাবে পরিণত করবে।