Advertisement
E-Paper

Jammu and Kashmir: ছুটিতে বাড়ি ফিরে জঙ্গিদের গুলির শিকার জম্মু ও কাশ্মীরের পুলিশ অফিসার

জম্মু ও কাশ্মীরের ‘ইন্ডিয়ান রিজার্ভ পুলিশ’ ব্যাটেলিয়নের সাব-ইনস্পেক্টর ফারুককে আগে খুনের হুমকি দেওয়া হয়েছিল বলেও স্থানীয় সূত্রের খবর।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ জুন ২০২২ ০৯:০৩
নিহত ফারুক।

নিহত ফারুক।

দিন কয়েকের ছুটি নিয়ে গ্রামের বাড়িতে গিয়েছিলেন জম্মু ও কাশ্মীর পুলিশের সাব-ইনস্পেক্টর ফারুক আহমেদ মির। শুক্রবার রাতে বাড়ির পাশের চাষের জমি থেকে উদ্ধার হল তাঁর গুলিবিদ্ধ দেহ।

পুলওয়ামা জেলার পম্পোরের এই ঘটনাকে ‘জঙ্গি হামলা’ বলে জানিয়েছে জম্মু ও কাশ্মীর পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, শুক্রবার বিকেলে ফারুক তাঁর সাম্বোরা গ্রামের বাড়ির অদূরে চাষের জমিতে কাজ করছিলেন। সে সময় কয়েক জন জঙ্গি তাঁকে গুলি করে খুন করে।

জম্মু ও কাশ্মীরের ‘ইন্ডিয়ান রিজার্ভ পুলিশ’ (আইআরপি) ব্যাটেলিয়নের সাব-ইনস্পেক্টর ফারুককে আগে খুনের হুমকি দেওয়া হয়েছিল বলেও স্থানীয় সূত্রের খবর। কাশ্মীরে সম্প্রতি বেশ কয়েক জন পুলিশও সেনাকর্মীকে খুন করেছে জঙ্গিরা। উপত্যকার যুবকদের সেনা ও পুলিশে যোগদানের প্রবণতা আটকানোই এই উদ্দেশ্য বলে মনে করা হচ্ছে। মে মাসে শ্রীনগরের আলি জান রোড এলাকায় জম্মু-কাশ্মীর পুলিশের কনস্টেবল গুলাম হাসান দারকে গুলি করে খুন করা হয়েছিল।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

police Jammu and Kashmir Death Terrorist Attack
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy