Advertisement
E-Paper

হিমাচলে বেড়াতে এসে ধর্ষিত পোল্যান্ডের মহিলা, সাহায্যের নাম করে নির্যাতন স্থানীয় তরুণের!

পুলিশ জানিয়েছে, ধৃতের নাম কার্তিক চৌহান। ভাগসুরের বাসিন্দা তিনি। ম্যাকলিয়ডগঞ্জে বেশ কিছু ঘর রয়েছে তাঁর। সেগুলি পর্যটকদের ভাড়া দেন।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৫ জুন ২০২৪ ২২:০২

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

পোল্যান্ডের এক মহিলা পর্যটককে ধর্ষণের অভিযোগ উঠল হিমাচল প্রদেশে। পুলিশ জানিয়েছে, ধর্মশালার ম্যাকলিয়ডগঞ্জে বেড়াতে এসেছিলেন তিনি। সেখানেই তাঁকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। ওই রাজ্যেরই কাংড়া জেলা থেকে গ্রেফতার হয়েছেন ২৪ বছরের এক যুবক।

পুলিশ জানিয়েছে, ধৃতের নাম কার্তিক চৌহান। ভাগসুরের বাসিন্দা তিনি। ম্যাকলিয়ডগঞ্জে বেশ কিছু ঘর রয়েছে তাঁর। সেগুলি পর্যটকদের ভাড়া দেন। গত মাসে টুরিস্ট ভিসায় ভারতে এসেছিলেন ৩৯ বছরের ওই মহিলা। দু’সপ্তাহ আগে যান ম্যাকলিয়ডগঞ্জে। জেরায় কার্তিক জানিয়েছেন, ম্যাকলিয়ডগঞ্জে একটি দোকানে মহিলার সঙ্গে তাঁর দেখা হয়েছিল। তাঁকে সাহায্যের আশ্বাস দিয়েছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বৃহস্পতিবার মহিলাকে ধর্ষণ করা হয়েছে।

শুক্রবার থানায় এফআইআর করেছেন মহিলা। এক পুলিশকর্মী বলেন, ‘‘যে ঘরে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ, সেখানে গিয়েছে ফরেনসিক বিশেষজ্ঞ দল। সেখান থেকে বেশ কিছু নমুনাও সংগ্রহ করা হয়েছে। অভিযুক্তকে জেরা করা হয়েছে। পোল্যান্ডের দূতাবাসে জানানো হয়েছে।’’ কাংড়ার পুলিশ সুপার শালিনী অগ্নিহোত্রী জানিয়েছেন, নিগৃহীতা অন্য দেশের নাগরিক। প্রাথমিক তদন্তের পর ধর্ষণের বিষয়টি নিশ্চিত হয়েছে। জেলাশাসকের উপস্থিতিতে নির্যাতিতার বয়ান রেকর্ড করা হয়েছে। অভিযুক্তকে শনাক্ত করেছেন তিনি। গত দু’সপ্তাহ ধরে দু’জনের যোগাযোগ ছিল। মহিলার অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে।

Rape
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy