E-Paper

অসমে সফর, প্রিয়ঙ্কা সরব নারীসুরক্ষা ও বেকারত্ব নিয়ে

অসম বিজেপি পাল্টা বলেছে, স্বাধীনতার ৭৫ বছরেও কংগ্রেস চা শ্রমিকদের জমির পাট্টা দিতে পারেনি, কিন্তু হিমন্ত সরকার পাঁচ বছরেই তা করে দেখিয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:২৩
প্রিয়ঙ্কা গান্ধী।

প্রিয়ঙ্কা গান্ধী। — ফাইল চিত্র।

কংগ্রেসের নির্বাচনী প্রস্তুতি খতিয়ে দেখতে অসমে দু’দিনের সফর সারলেন প্রিয়ঙ্কা গান্ধী বঢরা। সফর শুরু হয়েছিল কামাখ্যা মন্দিরে। শেষ হল জ়ুবিন গর্গের সমাধিক্ষেত্রে।

বিজেপি-শাসিত রাজ্যগুলিতে নারীদের নিরাপত্তাহীনতা ও যুব সম্প্রদায়ের বেকারত্ব বৃদ্ধির অভিযোগ তুলে প্রিয়ঙ্কা বলেন, নির্বাচনের আগে মহিলাদের ঢালাও আর্থিক সহায়তা দেওয়া হলেও তাঁদের নিরাপত্তা ও স্থায়ী কর্মসংস্থানের বিষয় নিয়ে বিজেপি মাথা ঘামায় না। তিনি প্রশ্ন তোলেন, ‘‘গত পাঁচ বছরে কত জন নারী আর্থিক ভাবে স্বনির্ভর হয়েছেন এবং যুব সমাজের জন্য কত কর্মসংস্থান তৈরি হয়েছে?” প্রিয়ঙ্কার অভিযোগ, রাজ্যের সম্পদ সাধারণ মানুষের হাত থেকে শাসক পরিবারের হাতে কেন্দ্রীভূত হচ্ছে। প্রদেশ কংগ্রেস সভাপতি ও সাংসদ গৌরব গগৈয়ের বিরুদ্ধে পাকিস্তানের চর হওয়ার অভিযোগ এনেছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। প্রিয়াঙ্কা বলেন, “গৌরব যে ঠিক পথে হাঁটছেন, তাঁর জনপ্রিয়তা বাড়ছে, তা বুঝতে পেরেই হিমন্ত আতঙ্কে ভুয়ো অভিযোগ আনছেন, যা মানুষ বিশ্বাস করছে না।” সোনাপুরে ‘জ়ুবিন ক্ষেত্রে’ প্রয়াত গায়ককে শ্রদ্ধা জানিয়ে প্রিয়ঙ্কা বলেন, “জ়ুবিন গর্গ রাজনীতির ঊর্ধ্বে ছিলেন। কিন্তু বিজেপি তাঁকেও রাজনীতিতে ব্যবহার করছে।”

অসম বিজেপি পাল্টা বলেছে, স্বাধীনতার ৭৫ বছরেও কংগ্রেস চা শ্রমিকদের জমির পাট্টা দিতে পারেনি, কিন্তু হিমন্ত সরকার পাঁচ বছরেই তা করে দেখিয়েছে। কংগ্রেস বিজেপির বিরুদ্ধে যে ২০ দফা ‘চার্জশিট ২০২৬’ প্রকাশ করেছে, তার সমালোচনা করে বিজেপি বলেছে, ২০টি ‘ভিত্তিহীন’ অভিযোগ এনে কংগ্রেস তাদের বৌদ্ধিক দারিদ্র এবং অসমের সামাজিক বাস্তবতা থেকে নিজেদের বিচ্ছিন্ন অবস্থা ফের প্রমাণ করেছে। বিজেপির অভিযোগ, রাজ্যের বনাঞ্চল, চারণভূমি, জনজাতি এলাকা ও সরকারি জমি থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদের বিরোধিতা করে কংগ্রেস আবার প্রমাণ করল, তারা ভূমিপুত্র-বিরোধী।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Assam Congress BJP

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy