Advertisement
E-Paper

ক্লাসে বসা নিয়ে ঝগড়া, বন্ধুকে খুন কিশোরের

সে দিনের মতো ঝামেলা মিটলেও পরের দিন কাকার বন্দুক নিয়ে সটান স্কুলে হাজির হয় এক জন।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২১ ০৫:২৪
—প্রতীকী ছবি।

—প্রতীকী ছবি।

ক্লাসে বসার জায়গা নিয়ে মামুলি ঝগড়া দুই পড়ুয়ার মধ্যে। যা গড়াল খুনোখুনি পর্যন্ত। উত্তরপ্রদেশের বুন্দশহরে দশম শ্রেণির এক পড়ুয়ার বিরুদ্ধে গুলি করে খুন করার অভিযোগ উঠল তার সহপাঠীকে।

পুলিশ জানিয়েছে, বুধবার ক্লাসে বসা নিয়ে ঝগড়া লাগে ১৪ বছরের দুই কিশোরের মধ্যে। সে দিনের মতো ঝামেলা মিটলেও পরের দিন কাকার বন্দুক নিয়ে সটান স্কুলে হাজির হয় এক জন। এবং গুলি করে খুন করে বন্ধুকে। পুলিশ সুপার সন্তোষ কুমার সিংহ বলেছেন, ‘‘আমরা জানতে পেরেছি গত কাল ক্লাসে বসা নিয়ে দু’জনের ঝগড়া বেধেছিল। সেই রাগে সহপাঠীকে খুনের ছক কষে অন্য জন।’’ অভিযুক্ত বাড়ি গিয়ে তার কাকার আগ্নেয়াস্ত্রটি চুরি করে। সেনায় কর্মরত কাকা ছুটিতে বাড়িতে এসেছেন। তাঁর লাইসেন্সড রিভলভারটি সরিয়ে ফেলে ওই কিশোর। সেটি নিয়েই পর দিন স্কুলে হাজির হয় এবং বন্ধুকে গুলি করে হত্যা করে বলে অভিযোগ। ঘটনাস্থল থেকেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। পুলিশ তার ব্যাগ থেকে আর একটি দেশীয় বন্দুক উদ্ধার করেছে। মনে করা হচ্ছে, খুন করার জন্য এতটাই মরিয়া হয়ে উঠেছিল ওই ছাত্র যে দু’টি বন্দুক সঙ্গে নিয়ে স্কুল হাজির হয়। তবে দ্বিতীয় বন্দুকটি সে কোথা থেকে জোগাড় করল তা জানা যায়নি।

Murder Gun-shot Lucknow
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy