E-Paper

জি-রামজি শুরু হল, প্রশ্ন মজুরি নিয়েই

এ বার গ্রামের মানুষের জন্য ১২৫ দিনের কাজের গ্যারান্টি দিয়ে মোদী সরকারের ভিবি-জি-রামজি বা ‘বিকশিত ভারত-গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড অজীবিকা মিশন’ শুরু হয়েছে আজ থেকে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ জুলাই ২০২৬ ০৭:৫৩

— প্রতীকী চিত্র।

ভিবি-জি-রামজি প্রকল্পে পশ্চিমবঙ্গে দৈনিক ৩০০ টাকা মজুরি মিলবে। মোদী সরকারের দাবি, পশ্চিমবঙ্গ-সহ একাধিক রাজ্যে ১৫ থেকে ২৫% মজুরি বৃদ্ধি হয়েছে। কিন্তু এনডিএ-শাসিত বিহার এবং পঞ্জাব-ঝাড়খণ্ড-জম্মু-কাশ্মীরের তরফে এই প্রকল্পে মজুরি বাড়ানোর দাবি তোলা হয়েছে। কংগ্রেসেরও দাবি, দৈনিক ৫০০ টাকা মজুরি দিতে হবে।

ইউপিএ সরকারের আমলে গ্রামের মানুষের জন্য অন্তত একশো দিনের কাজের গ্যারান্টি দিয়ে মনরেগা প্রকল্প চালু হয়েছিল। এ বার তার বদলে গ্রামের মানুষের জন্য ১২৫ দিনের কাজের গ্যারান্টি দিয়ে মোদী সরকারের ভিবি-জি-রামজি বা ‘বিকশিত ভারত-গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড অজীবিকা মিশন’ শুরু হয়েছে আজ থেকে। কিন্তু আপত্তি উঠেছে দৈনিক মজুরি নিয়ে। গত কালই কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক বিভিন্ন রাজ্যে মজুরির হার নিয়ে নির্দেশিকা জারি করেছিল। তাতে পশ্চিমবঙ্গ-সহ কিছু রাজ্যের দৈনিক মজুরি ঠিক হয়েছে ৩০০ টাকা। কেরল, পঞ্জাব, হরিয়ানা, কর্নাটকে মজুরি ৩৬০ টাকা থেকে বেড়ে ৪০৯ টাকা হয়েছে। মোদী সরকারের দাবি, গড়পরতা মজুরি ১০% বেড়েছে। পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, বিহার, অসমে মজুরি বৃদ্ধির হার ১৫ থেকে ২৫%। কোথাও মজুরির হার ৩০০ টাকার কম নয়। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিংহ চৌহান একে ‘ঐতিহাসিক দিন’ বলে দাবি করলেও কংগ্রেস সাংসদ তথা গ্রামোন্নয়ন মন্ত্রকের সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান সপ্তগিরি উলাকার দাবি, দৈনিক মজুরি ৫০০ টাকা করতে হবে। কংগ্রেসের প্রধান মুখপাত্র জয়রাম রমেশ বলেন, ‘‘যেখানে নয়ডার মতো শিল্পাঞ্চলে মজুরির দাবিতে শ্রমিক-বিক্ষোভ হচ্ছে, বছরের পর বছর গ্রামের মজুরি বাড়ছে না, সেখানে এই হার শ্রমিকদের
জন্য ধাক্কা।’’

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

G RAM G Bill Central Government West Bengal government Daily Wages

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy