দুই দলের প্রতিনিধিরাই যথাসময়ে পৌঁছে গিয়েছিলেন কাতারের রাজধানী দোহায়। তবে মঙ্গলবার মুখোমুখি বৈঠকে বসেনি আমেরিকা এবং ইরান। বরং দু’পক্ষের মধ্যে মধ্যস্থতা করা কাতার এবং পাকিস্তানের প্রতিনিধিদের মাধ্যমে বার্তা আদানপ্রদান করে ওয়াশিংটন এবং তেহরান। ওই পরোক্ষ বৈঠকে বেশ কিছু বিষয়ে দুই দেশ একমত হয়েছে বলে জানা গিয়েছে। এই বিষয়ে আনুষ্ঠানিক ভাবে কিছু বলা না হলেও ইরানের সরকারি সংবাদসংস্থা আইআরএনএ-র প্রতিবেদনে কিছু ইঙ্গিত দেওয়া হয়েছে।
ওই সংবাদসংস্থা ইরানের উপ বিদেশমন্ত্রী কাজ়েম ঘারিয়াবাদীকে উদ্ধৃত করে জানিয়েছে, সমঝোতাপত্রের শর্তগুলি লঙ্ঘিত হলে তা একে অপরকে জানানোর জন্য যোগাযোগের একটি মাধ্যম (কমিউনিকেশন চ্যানেল) তৈরি করছে আমেরিকা এবং ইরান। ইরানের মন্ত্রী জানিয়েছেন, শুক্রবারের মধ্যেই এই ‘কমিউনিকেশন চ্যানেল’ তৈরি হয়ে যাবে। বৈঠকে আমেরিকার কাছে বাজেয়াপ্ত থাকা ইরানের ৩০০ কোটি ডলার তেহরানকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে সম্মত হয়েছে আমেরিকা। যদিও আমেরিকার তরফে এই বিষয়ে প্রকাশ্যে কিছু বলা হয়নি। সংবাদমাধ্যম ‘আল আরবিয়া’-কে এক মার্কিন আধিকারিক জানিয়েছেন, ইরানের হাতে কোনও অর্থ বা সম্পদ ফিরিয়ে দেয়নি আমেরিকা। ইরান সমঝোতাপত্রের শর্ত মানলে বিষয়টি খতিয়ে দেখা হবে বলে দাবি করেছেন তিনি।
আরও পড়ুন:
কয়েকটি সংবাদমাধ্যমের দাবি, হরমুজ় প্রণালী ধরে নির্বিঘ্নে জাহাজ চলাচল করার বিষয়টি সুনিশ্চিত করতে কথা বলেছে আমেরিকা এবং ইরান। মধ্যস্থতাকারীদের মাধ্যমে লেবাননে ইজ়রায়েলি হামলার বিষয়টি আমেরিকার কাছে উত্থাপন করেছে তেহরান।
পরোক্ষ বৈঠকের অন্যতম মধ্যস্থতাকারী কাতার জানিয়েছে, দু’পক্ষের বৈঠকে ‘ইতিবাচক অগ্রগতি’ হয়েছে। তবে এই বিষয়ে সবিস্তার কিছু জানা যায়নি এখনও। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের শেষকৃত্যের পর ফের বৈঠকে বসতে পারে আমেরিকা এবং ইরান। সমঝোতাপত্রের শর্ত অনুযায়ী, ৬০ দিনের আলোচনার পর চূড়ান্ত শান্তিচুক্তিতে স্বাক্ষর করবে দুই পক্ষ।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ইরানের বাহিনী তীব্র প্রত্যাঘাতের হুঁশিয়ারি দেওয়ার পর সমাজমাধ্যমে নতুন বিবৃতি দিলেন ট্রাম্প। লিখেছেন, ‘‘ওরা নাকি বলেছে প্রত্যাঘাত করবে। সেটা করার সাহস যেন না দেখায়। যদি করে, আমরা এমন আঘাত করব যা আগে কখনও দেখা যায়নি।’’
- আমেরিকা এবং ইজ়রায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই নিহত হয়েছেন। রবিবার সকালে তেহরান এই সংবাদ নিশ্চিত করেছে। তেহরানের রাস্তায় কান্নার রোল। মহিলারা খামেনেইয়ের ছবি হাতে রাস্তায় নেমেছেন। ইরান জানিয়েছে, প্রেসিডেন্ট-সহ তিন সদস্যের কাউন্সিলের হাতে আপাতত দেশ চালানোর ভার থাকবে।
- শনিবার সকাল থেকে ইরানের উপর হামলা শুরু করেছিল ইজ়রায়েল। নেতানিয়াহু দাবি করেন, খামেনেই এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ানকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। আমেরিকাও সেই হামলায় ইজ়রায়েলকে সমর্থন করেছে। ইজ়রায়েলি ও মার্কিন বাহিনীর যৌথ হামলায় মুহুর্মুহু ড্রোন, ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে তেহরান-সহ ইরানের বড় শহরগুলিতে। ইরান প্রত্যাঘাত করছে। পশ্চিম এশিয়া জুড়ে যুদ্ধের আবহ।
-
‘আমাদের হাতে ক্ষেপণাস্ত্র না থাকলে ইরানের অবস্থাও হত গাজ়ার মতো’! দাবি পেজ়শকিয়ানের, নিশানায় আমেরিকা
-
‘ভুল, খুব ভুল করছে’! ইরানকে ফের কী নিয়ে হুঁশিয়ারি দিলেন ট্রাম্প? শান্তিবৈঠক বন্ধ করার হুমকিও মার্কিন প্রেসিডেন্টের
-
হিজ়বুল্লা-নিধনে ইজ়রায়েল হামলা চালিয়ে গেলেও ‘স্পিকটিনট’! ৩০০০০ কোটি ডলারে ইরানের মুখ বন্ধ করল আমেরিকা?
-
‘পাকিস্তানে সংবাদমাধ্যমের স্বাধীনতা নেই’! যুদ্ধবিরতির শর্ত প্রকাশে দেরি নিয়ে প্রশ্নে মজাচ্ছলেই খোঁচা ভান্সের
-
হিজ়বুল্লার সঙ্গে ‘যুদ্ধবিরতি’ জানিয়েও ফের ইজ়রায়েলি হানা লেবাননে! শান্তিচুক্তিতে নারাজ নেতানিয়াহুর কৌশল কী?