কিছু ক্ষণ আগেই তাঁর দল বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে। এগিয়ে গিয়েও ইংল্যান্ডের কাছে স্বপ্নভঙ্গ হয়েছে কঙ্গোর। নিয়ম মেনে সাংবাদিক বৈঠক করতে এসেছেন দলের কোচ সেবাস্তিয়ান দেসাব্রে। সাংবাদিক বৈঠকের মাঝে হঠাৎ বাবার মৃত্যুসংবাদ পেলেন তিনি। সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেল সাংবাদিক বৈঠক।
সাংবাদিকদের একের পর এক প্রশ্নের জবাব দিচ্ছিলেন ফ্রান্সের নাগরিক সেবাস্তিয়ান। হঠাৎই মিডিয়া অফিসার ঘোষণা করেন, “সকলকে ধন্যবাদ। কিন্তু আমাদের একটা ঘোষণা রয়েছে। কোচের পিতৃবিয়োগ হয়েছে। ওঁকে সমবেদনা।”
এ কথা শুনে প্রথমে থমকে যান সেবাস্তিয়ান। কয়েক সেকেন্ড বিশ্বাস করতে পারছিলেন না তিনি। পরে কিছুটা থিতু হয়ে তিনি বলেন, “আমাকে ক্ষমা করবেন।” এ কথা বলেই উঠে যান তিনি। সেখানেই শেষ হয়ে যায় সাংবাদিক বৈঠক।
এই পুরো ঘটনা লাইভ চলছিল। সেই ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। কোচের কঠিন সময়ে তাঁর পাশে দাঁড়িয়েছে ফুটবলবিশ্ব। অনেক ফুটবলার ও সমর্থক তাঁকে সমবেদনা জানিয়েছেন।
আরও পড়ুন:
জানা গিয়েছে, সাংবাদিক বৈঠক থেকে বেরিয়ে সোজা বিমানবন্দরে গিয়েছেন সেবাস্তিয়ান। সেখান থেকে দেশে ফিরবেন তিনি। দলের ফুটবলার ও সাপোর্ট স্টাফেরা সূচি অনুযায়ী ফিরবেন।
গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
সেবাস্তিয়ানের অধীনে বিশ্বকাপে নিজেদের সেরা পারফরম্যান্স করেছে কঙ্গো। ১৯৭৪ সালের পর এই প্রথম বিশ্বকাপের যোগ্যতা অর্জন করেছে তারা। শুধু তাই নয়, বিশ্বকাপে প্রথম গোল, প্রথম জয় থেকে শুরু করে প্রথম বার নকআউটে ওঠা, সবই হয়েছে সেবাস্তিয়ানের কোচিংয়ে। কিন্তু একই সঙ্গে জোড়া ধাক্কা খেলেন তিনি। দলের বিদায়ের পর পেলেন বাবার মৃত্যুসংবাদ।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ১১ জুন থেকে শুরু হয়েছে ফুটবল বিশ্বকাপ। চলবে ১৯ জুলাই পর্যন্ত। এ বারই প্রথম ৪৮টি দেশকে নিয়ে প্রতিযোগিতা আয়োজন করছে ফিফা।
- ফুটবল বিশ্বকাপ হচ্ছে তিনটি দেশে। আমেরিকা, কানাডা এবং মেক্সিকো বিশ্বকাপের যৌথ আয়োজক। তিনটি দেশে আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করেছে ফিফা।
- বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হয়েছে অ্যাজটেকা স্টেডিয়ামে। ১১ জুন মেক্সিকোর বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হয়েছে বিশ্বকাপ।
-
০৭:৩৭
বিশ্বকাপের শেষ ১৬-য় ট্রাম্পের দেশ, ১০ জনের আমেরিকার কাছে হেরে বিদায় বসনিয়ার, লাল কার্ড দেখে লজ্জার নজির গোলদাতা বালোগুনের -
০৪:২৬
বিশ্বকাপে কোনও রকমে টিকে বেলজিয়াম, ৮৫ মিনিট পর্যন্ত ২ গোলে পিছিয়ে থেকেও অতিরিক্ত সময়ে জয়, ভাল খেলেও বিদায় সেনেগালের -
২৩:৩০
হ্যারি কেনের জোড়া গোলে শেষ ১৬-য় ইংল্যান্ড, তবে ইংরেজরা কত দূর যাবে, প্রশ্ন তুলে দিল লড়াকু কঙ্গো -
২০:৫৮
বাড়ির দেওয়ালে মেসির ম্যুরাল, উঠোনে মারাদোনার মূর্তি! ৭৮৭০ কিমি দূরে বসে লিয়োর হাতে আবার বিশ্বকাপ দেখছেন ভক্ত -
১৬:৫৬
বিশ্বকাপে দুর্ঘটনা! মেক্সিকোর জয়ের পর উৎসব করতে গিয়ে দমবন্ধ হয়ে প্রাণ গেল তিন সমর্থকের, শোকের ছায়া সে দেশে