দেশ ৪০ বছর পর বিশ্বকাপে নকআউটের ম্যাচ জেতায় আবেগ বাঁধ মানেনি সমর্থকের। রাস্তায় বেরিয়ে পড়েছিলেন উৎসব করতে। তা করতে গিয়েই মৃত্যু হল তিন সমর্থকের। বুধবার ভোরে মেক্সিকো সিটিতে এই ঘটনা ঘটেছে। অ্যাজ়টেকা স্টেডিয়ামে শেষ ৩২-এর ম্যাচে ইকুয়েডরকে ২-০ হারায় মেক্সিকো। তার পরেই এই ঘটনা ঘটে।
শহরের ‘অ্যাঞ্জেল অফ ইন্ডিপেন্ডেন্স’ এলাকায় এই ঘটনা ঘটেছে। দেশের জয়ের পর সেখানে হাজার হাজার মানুষ জড়ো হয়ে উৎসব করছিলেন। তখনই দমবন্ধ হয়ে মৃত্যু হয় তিন জনের। পাসেয়ো দে লা রিফর্মা এলাকার বিভিন্ন অবস্থান থেকে তিন জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। সেখানেই তাঁদের মৃত্যু হয়।
শহরের স্বাস্থ্য দফতর থেকে জানানো হয়েছে, ৪৪ বছরের এক ব্যক্তি এবং ১৯ বছরের এক তরুণীকে কৃত্রিম ভাবে শ্বাসপ্রশ্বাস চালু রাখার আপ্রাণ চেষ্টা করা হয়। তার পরেও বাঁচানো যায়নি। পরের দিকে ৪৮ বছরের একটি মহিলাদে উদ্ধার করে পুলিশ। তিনি হাসপাতালে যাওয়ার পথেই মারা যান।
মেক্সিকো সিটির মেয়র ক্লাবা ব্রুগাদা মৃতদের পরিবারের উদ্দেশে সমবেদনা জানিয়েছেন। পাশাপাশি বাকি সমর্থকদের দায়িত্ব, যত্ন এবং সহানুভূতি নিয়ে উৎসব করার অনুরোধ করেছেন।
আরও পড়ুন:
মেক্সিকো সিটিতে প্রায় দু’কোটি মানুষ থাকেন। কোনও উৎসব বা কোনও খেলায় দেশ জিতলে তারা ওই অঞ্চলেই উৎসব করতে আসেন। এ দিন প্রচুর মানুষ জড়ো হওয়ায় সামলানো যায়নি। ভিড়ের চোটেই দমবন্ধ হয়ে তিন জনের মৃত্যু হয়েছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ১১ জুন থেকে শুরু হয়েছে ফুটবল বিশ্বকাপ। চলবে ১৯ জুলাই পর্যন্ত। এ বারই প্রথম ৪৮টি দেশকে নিয়ে প্রতিযোগিতা আয়োজন করছে ফিফা।
- ফুটবল বিশ্বকাপ হচ্ছে তিনটি দেশে। আমেরিকা, কানাডা এবং মেক্সিকো বিশ্বকাপের যৌথ আয়োজক। তিনটি দেশে আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করেছে ফিফা।
- বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হয়েছে অ্যাজটেকা স্টেডিয়ামে। ১১ জুন মেক্সিকোর বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হয়েছে বিশ্বকাপ।
-
১৫:১১
টাইব্রেকারে শট মারতে চাননি চার ফুটবলার! জার্মানির হারের আসল কারণ প্রকাশ্যে -
১২:২১
বিশ্বকাপে বিতর্ক ‘ভার’ নিয়ে, জার্মানির পাশে দাঁড়াল না ফিফা, পেনাল্টি না দেওয়ায় দ্রোগবা বললেন, ‘লজ্জাজনক সিদ্ধান্ত’ -
১১:০০
‘মেসি আরও গোল করুক, কিন্তু বিশ্বকাপটা আমার চাই’, ফ্রান্সকে প্রি-কোয়ার্টারে তুলে স্পষ্ট কথা এমবাপের -
০৯:৩৩
বিশ্বকাপের শেষ ১৬-য় আয়োজক দেশ মেক্সিকো, খুঁজেই পাওয়া গেল না ইকুয়েডরের খেলায় সেই ঝাঁজ -
০৪:২৬
নিখুঁত, তীক্ষ্ণ, দ্রুত, পরিকল্পিত! বিশ্বকাপের নকআউটে নতুন ফ্রান্স, সুইডেনের ভাল ফুটবলও পাত্তা পেল না এমবাপে, ওলিসেদের সামনে