বিশ্বকাপে আরও এক বার ধাক্কা খেল ব্রাজ়িল। জাপানের বিরুদ্ধে চোট পেয়েছিলেন মিডফিল্ডার লুকাস পাকুয়েতা। তিনি হয়তো আর প্রতিযোগিতায় খেলতে পারবেন না। রাফিনহার পর দ্বিতীয় ফুটবলার চোট পেলেন ব্রাজ়িল শিবিরে। ফলে ভবিষ্যতের লড়াই কঠিন হতে চলেছে তাঁর সামনে। পাকুয়েতার চোটের জন্য হয়তো প্রথম একাদশে সুযোগ দেওয়া হতে পারে নেমারকে।
মঙ্গলবার রাতে একটি বিবৃতি প্রকাশ করেছে ব্রাজ়িল। তারা জানিয়েছে, মঙ্গলবারই শারীরিক পরীক্ষা হয়েছে পাকুয়েতার। দেখা গিয়েছে, তাঁর বাঁ পায়ের ঊরুর পিছন দিকের পেশিতে চোট রয়েছে। আপাতত কড়া চিকিৎসার মধ্যে দিয়ে যেতে হবে পাকুয়েতার। তাঁর উপর তীক্ষ্ণ নজর রাখবেন ব্রাজ়িল দলের চিকিৎসকেরা। দ্রুত সুস্থ করার চেষ্টা করা হচ্ছে।
ব্রাজ়িল যা-ই বলুক, সে দেশের একাধিক সংবাদমাধ্যমের মতে, বিশ্বকাপে আর খেলার সম্ভাবনা নেই পাকুয়েতার। ফাইনালের আগে তিনি কোনও ভাবেই সুস্থ হতে পারবেন না। ফলে তাঁর কাছে এ বারের বিশ্বকাপ অভিযান কার্যত শেষ। জাপান ম্যাচের পর কোচ কার্লো আনচেলোত্তি বলেছিলেন, “আমরা সকলে প্রার্থনা করছি যে পাকুয়েতা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে।” তবে যা ভাবা হয়েছিল তার থেকেও গুরুতর চোট পেয়েছেন এই মিডফিল্ডার।
পাকুয়েতার পরিবর্ত হিসাবে আগের ম্যাচে খেলেছিলেন দানিলো সান্তোস। বোতাভোগোর মিডফিল্ডারকেই হয়তো প্রথম একাদশে রাখতে পারেন আনচেলোত্তি। তবে সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে নেমারের খেলারও। যদিও পাকুয়েতা যে ভূমিকা পালন করতে তা নেমার পারবেন কি না সন্দেহ রয়েছে। কারণ এখনও শরীরের উপরে খুব বেশি জোর দেওয়ার অনুমতি তাঁর নেই।
আরও পড়ুন:
আক্রমণ ভাগ শক্তিশালী করতে চাইলে আনচেলোত্তি প্রথম একাদশে রাখতে পারেন এনদ্রিককে। সে ক্ষেত্রে মাতিয়াস কুনহাকে নীচে নেমে এসে মিডফিল্ডার হিসাবে খেলতে হবে। এনদ্রিক উপরে খেলবেন। ফলে আক্রমণ ভাগে চার জন ফুটবলার পাবেন আনচেলোত্তি, যা তাঁর পছন্দের। আপাতত ব্রাজ়িলের অনুশীলন দেখে অনুমান করা ছাড়া উপায় নেই ভক্তদের।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ১১ জুন থেকে শুরু হয়েছে ফুটবল বিশ্বকাপ। চলবে ১৯ জুলাই পর্যন্ত। এ বারই প্রথম ৪৮টি দেশকে নিয়ে প্রতিযোগিতা আয়োজন করছে ফিফা।
- ফুটবল বিশ্বকাপ হচ্ছে তিনটি দেশে। আমেরিকা, কানাডা এবং মেক্সিকো বিশ্বকাপের যৌথ আয়োজক। তিনটি দেশে আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করেছে ফিফা।
- বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হয়েছে অ্যাজটেকা স্টেডিয়ামে। ১১ জুন মেক্সিকোর বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হয়েছে বিশ্বকাপ।
-
১১:০০
‘মেসি আরও গোল করুক, কিন্তু বিশ্বকাপটা আমার চাই’, ফ্রান্সকে প্রি-কোয়ার্টারে তুলে স্পষ্ট কথা এমবাপের -
০৯:৩৩
বিশ্বকাপের শেষ ১৬-য় আয়োজক দেশ মেক্সিকো, খুঁজেই পাওয়া গেল না ইকুয়েডরের খেলায় সেই ঝাঁজ -
০৪:২৬
নিখুঁত, তীক্ষ্ণ, দ্রুত, পরিকল্পিত! বিশ্বকাপের নকআউটে নতুন ফ্রান্স, সুইডেনের ভাল ফুটবলও পাত্তা পেল না এমবাপে, ওলিসেদের সামনে -
০০:২৮
সুযোগ নষ্টের প্রদর্শনী হালান্ডদের! তা-ও আইভোরি কোস্টকে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় নরওয়ে -
সর্বাধিক ৬ গোল করে ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষে মেসি, দু’নম্বরে এমবাপে, রোনাল্ডো ৭৪ নম্বরে, কেন এতটা পিছিয়ে সিআর৭