বিশ্বকাপ থেকে অপ্রত্যাশিত ভাবে বিদায় নিয়েছে নেদারল্যান্ডস। রাউন্ড অফ ৩২-এর ম্যাচে মরক্কোর কাছে পেনাল্টিতে হেরে গিয়েছে তারা। বুধবার ভোরে মেক্সিকোর কাছে হেরে গিয়েছে ইকুয়েডরও। দুই দেশের কোচই দায়িত্ব ছেড়ে দিয়েছেন।
নেদারল্যান্ডসের বিদায়ের পর উদ্ধত ভঙ্গিতে কথা বলেছিলেন কোচ রোনাল্ড কোমান। তিনি দায়িত্ব ছাড়ার কথা বলেননি। তবে পরের দিকে একটি বিবৃতিতে কোমান জানান, তিনি কোচের পদ থেকে ইস্তফা দিয়েছেন। কোমান লিখেছেন, “সোমবার রাতে আমি নেদারল্যান্ডস দলের কোচের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। পেশাদার জীবনে যা অর্জন করেছি তার জন্য গর্বিত এবং কৃতজ্ঞ। ভিটেস, আয়াক্স, বেনফিকা, পিএসবি, ভ্যালেন্সিয়া, এজ়েড আকমার, ফেয়েনুর্ড, সাউদাম্পটন, এভার্টন, বার্সেলোনা এবং দু’বার নেদারল্যান্ডসের কোচের দায়িত্বে থেকেছি। ক্লাব এবং দেশের মানুষেরা যে ভালবাসা দিয়েছেন তার সারাজীবন মনে রাখব।”
তিনি আরও লিখেছেন, “এ ভাবে কোচের পদ থেকে সরে যেতে হচ্ছে ভেবে খারাপ লাগছে। আমরা বিশ্বকাপ নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলাম। ইতিহাস গড়তে চেয়েছিলাম। তা হয়নি। আমার থেকে বেশি হতাশ আর কেউ নয়। কোচ হিসাবে আমিই দায়ী।”
জার্মানিকে গ্রুপ পর্বে হারিয়ে নকআউটের যোগ্যতা অর্জন করেছিল ইকুয়েডর। তবে বুধবার মেক্সিকোর বিরুদ্ধে তাদের সেই পুরনো মেজাজ দেখা যায়নি। প্রথমার্ধেই দু’গোল হজম করে ম্যাচ থেকে হারিয়ে যায় তারা।
আরও পড়ুন:
জার্মানিকে হারানোর নেপথ্যে কাজ করেছিল কোচ বেকাসিসির মস্তিষ্ক। তবে মেক্সিকো ম্যাচে তাঁর কৌশল কাজে দেয়নি। ম্যাচের পর তিনি বলেছেন, “বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার সঙ্গেই আমার চুক্তি শেষ হচ্ছে। যে প্রতিশ্রুতি দিয়েছিলাম তা পূরণ করতে পারিনি। দেশের ইতিহাসে বিশ্বকাপে সেরা ফল করতে চেয়েছিলাম। আজ বিদায় জানানোর পালা। সতীর্থ এবং ম্যানেজমেন্টের থেকে যে ভালবাসা পেয়েছি তাতে কোচ থাকতেই চেয়েছিলাম। কিন্তু এখন যা পরিস্থিতি তাতে কোচ থাকা আর শোভা পায় না। তাই স্পষ্ট সিদ্ধান্ত নিয়েছি।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ১১ জুন থেকে শুরু হয়েছে ফুটবল বিশ্বকাপ। চলবে ১৯ জুলাই পর্যন্ত। এ বারই প্রথম ৪৮টি দেশকে নিয়ে প্রতিযোগিতা আয়োজন করছে ফিফা।
- ফুটবল বিশ্বকাপ হচ্ছে তিনটি দেশে। আমেরিকা, কানাডা এবং মেক্সিকো বিশ্বকাপের যৌথ আয়োজক। তিনটি দেশে আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করেছে ফিফা।
- বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হয়েছে অ্যাজটেকা স্টেডিয়ামে। ১১ জুন মেক্সিকোর বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হয়েছে বিশ্বকাপ।
-
১১:০০
‘মেসি আরও গোল করুক, কিন্তু বিশ্বকাপটা আমার চাই’, ফ্রান্সকে প্রি-কোয়ার্টারে তুলে স্পষ্ট কথা এমবাপের -
০৯:৩৩
বিশ্বকাপের শেষ ১৬-য় আয়োজক দেশ মেক্সিকো, খুঁজেই পাওয়া গেল না ইকুয়েডরের খেলায় সেই ঝাঁজ -
০৪:২৬
নিখুঁত, তীক্ষ্ণ, দ্রুত, পরিকল্পিত! বিশ্বকাপের নকআউটে নতুন ফ্রান্স, সুইডেনের ভাল ফুটবলও পাত্তা পেল না এমবাপে, ওলিসেদের সামনে -
০০:২৮
সুযোগ নষ্টের প্রদর্শনী হালান্ডদের! তা-ও আইভোরি কোস্টকে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় নরওয়ে -
সর্বাধিক ৬ গোল করে ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষে মেসি, দু’নম্বরে এমবাপে, রোনাল্ডো ৭৪ নম্বরে, কেন এতটা পিছিয়ে সিআর৭