প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমেরিকা নিয়ন্ত্রণ করে বলে অভিযোগ তুললেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তাঁর মন্তব্য, ‘‘ডোনাল্ড ট্রাম্প ঝাঁপ দিতে বললে নরেন্দ্র মোদী ঝাঁপ দেবেন!’’
শুক্রবার হরিয়ানার গুরুগ্রামের সভায় এর পরেই রাহুলের মন্তব্য, ‘‘ভারতের প্রধানমন্ত্রী মোদী ‘মার্কিন নিয়ন্ত্রণে’ রয়েছেন।’’ ‘ওয়াশিংটনের কাছে মোদীর আত্মসমর্পণের কারণ’ জানাতে গিয়ে এপস্টিন ফাইলের প্রসঙ্গও শোনা গিয়েছে রাহুলের গলায়। কংগ্রেস নেতার দাবি, আমেরিকার হাতে এপস্টিন সংক্রান্ত সাড়ে তিন লক্ষ ফাইল রয়েছে। তিনি বলেন, ‘‘সংবেদনশীল তথ্যের কারণেই প্রধানমন্ত্রীর রাজনৈতিক স্বাধীনতা ক্ষুন্ন হয়েছে।’’
আরও পড়ুন:
মার্চ মাসে সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে এপস্টিন ফাইলের প্রসঙ্গ উল্লেখ করে কংগ্রেস সাংসদেরা ‘নাম নরেন্দর, কাম সারেন্ডার’ এবং ‘পিএম ইজ় কমপ্রোমাইজ়ড’ স্লোগান দিয়েছিলেন। রাহুল আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে মোদীর আপসের অভিযোগ তুলে এপস্টিন ফাইলের পাশাপাশি মার্কিন আদালতে শিল্পপতি গৌতম আদানির বিরুদ্ধে মামলার প্রসঙ্গেরও উল্লেখ করেছিলেন।