বাজারে দোকানদারকে লক্ষ্য করে গুলি দুষ্কৃতীদের। রাজস্থানের কোটার গুমানপুরার একটি সব্জি বাজারের ঘটনা। গুলি চালানোর ভিডিয়ো ধরা পড়েছে সিসিটিভি-তে। আর তা নেটমাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে।
সিসিটিভি ফুটেজে বাজারের সামনে দু’টি বাইকে আসা ৬ দুষ্কৃতীকে দেখা যাচ্ছে। তাদের মধ্যে একজনকে পরপর গুলি চালাতে দেখা যাচ্ছে। পরে দু’টি বাইকে করেই তারা চম্পট দেয়।
#WATCH | Rajasthan: 6 bike-borne men fired bullets at a shop in the fruits & vegetable market in Gumanpura of Kota y'day. Shop's owner was present inside at the time of incident, he's unhurt.
— ANI (@ANI) June 15, 2021
Police say, "CCTV footage is being examined & efforts being made to arrest the accused" pic.twitter.com/JsKzhytfC8
পুলিশ জানিয়েছে, ঘটনার সময় মালিক দোকানেই উপস্থিত ছিলেন। যদিও তিনি অক্ষত আছেন। সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে। দুষ্কৃতীদের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ।