Advertisement
E-Paper

Crime: বিয়ের অনুষ্ঠানে গাইতে ডেকে তরুণী শিল্পীকে গণধর্ষণ!

কোনও ভাবে ঘর থেকে পালিয়ে অন্য একটি ঘরে ঢুকে দরজা লাগিয়ে দেন নির্যাতিতা। তার পর খবর দেন পুলিশে। এ পর্যন্ত তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ মে ২০২২ ১৫:৩৩
অনুষ্ঠান মঞ্চ থেকে ফাঁকা ঘরে নিয়ে যাওয়া হয় গায়িকাকে।

অনুষ্ঠান মঞ্চ থেকে ফাঁকা ঘরে নিয়ে যাওয়া হয় গায়িকাকে। প্রতীকী চিত্র।

বিয়ের অনুষ্ঠানে গান গাইতে ডেকে এক শিল্পীকে গণধর্ষণের অভিযোগ উঠল বিহারের রাজধানী শহরে। ঘটনায় এ পর্যন্ত তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, পটনার রামকৃষ্ণনগর এলাকায় একটি বিয়েবাড়িতে গান গাওয়ার জন্য ডাকা হয় এক গায়িকাকে। শুক্রবার রাতে তিনি অনুষ্ঠানে যান। অভিযোগ, সেখান থেকে তাঁকে একটি ফাঁকা ঘরে নিয়ে যায় তিন জন যুবক। ঘর বন্ধ করে গায়িকাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। শনিবার কোনও ভাবে সেখান থেকে পালিয়ে অন্য একটি ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন নির্যাতিতা। তার পর কোনও ভাবে খবর দেন পুলিশে।

কিছু ক্ষণের মধ্যে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। মোট তিন জনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে একটি বন্দুকও উদ্ধার হয় বলে পুলিশ সূত্রে খবর। পটনার পুলিশ সুপারিনটেন্ডেন্ট মানবজিৎ সিংহ ধিঁলো বলেন, ‘‘অনুষ্ঠানে গান গাইতে আসা এক মহিলাকে তিন যুবক গণধর্ষণ করেছে। এই তিন জনের মধ্যে এক জন নির্যাতিতার পূর্ব পরিচিত। তিন অভিযুক্তকেই গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।’’

Crime Sexual Assault arrest Bihar
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy