Advertisement
E-Paper

পথকুকুরদের খুন! গাছে দেহ ঝুলিয়ে দিলেন দুষ্কৃতীরা, দিল্লিতে নৃশংসতা

ঘটনাটি দিল্লির। পথকুকুরদের খাবার দিতে গিয়ে দু’টি কুকুরকে খুঁজে পাচ্ছিলেন না পশুপ্রেমীরা। খুঁজতে খুঁজতে কুকুর দু’টির মৃতদেহ দেখতে পান তাঁরা। এর পরেই থানায় অভিযোগ দায়ের করা হয়।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০২২ ২০:৩৭
দুই পথকুকুরকে নৃশংস ভাবে খুনের অভিযোগ।

দুই পথকুকুরকে নৃশংস ভাবে খুনের অভিযোগ। ফাইল ছবি।

দুই পথকুকুরকে নৃশংস ভাবে খুনের অভিযোগ উঠল দিল্লিতে। মারার পর একটি কুকুরের দেহ গাছে বেঁধে ঝুলিয়ে দেওয়া হয়েছে। অন্য কুকুরটির দেহ ফেলে রাখা হয় দেওয়ালের পাশে। অভিযুক্তদের খুঁজছে পুলিশ।

ঘটনাটি দিল্লির দ্বারকার সেক্টর ৯ এলাকার। বুধবার এলাকার পথকুকুরদের খাবার দিতে গিয়ে দু’টি কুকুরকে খুঁজে পাচ্ছিলেন না পশুপ্রেমীরা। খুঁজতে খুঁজতে এক সময় একটি পরিত্যক্ত জায়গায় কুকুর দু’টির মৃতদেহ দেখতে পান। এর পরেই থানায় অভিযোগ দায়ের করেন তাঁরা।

অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪২৯ ধারায় মামলা রুজু করেছে দ্বারকা পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তাঁদের শনাক্ত করার চেষ্টা চলছে। কেন, কোন আক্রোশে ওই দু’টি কুকুরকে খুন করা হল, তা-ও খতিয়ে দেখছে পুলিশ। কুকুর দু’টির দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

পথকুকুরের প্রতি নৃশংসতার নজির নতুন নয়। এর আগেও দেশের নানা প্রান্ত থেকে কুকুর হত্যার ঘটনা প্রকাশ্যে এসেছে। কুকুরদের গলায় ফাঁস দিয়ে খুন করে সেই নৃশংসতার ভিডিয়ো তৈরি করার অভিযোগও উঠেছে। কোথাও আবার গুলি করে মারা হয়েছে সারমেয়দের। দিল্লির ঘটনাতেও নিন্দায় সরব হয়েছেন পশুপ্রেমীরা।

Stray Dogs Animal Abuse Delhi Crime
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy