Advertisement
E-Paper

বিচারপতির চিকিৎসা খরচ জানাতে নারাজ কোর্ট

তথ্যের অধিকার আইনে বিচারপতি এবং তাঁদের পরিবারের চিকিৎসা বাবদ খরচ জানানো যাবে না বলে আজ রায় দিয়েছে সুপ্রিম কোর্ট।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ জুলাই ২০১৫ ০৩:০১

তথ্যের অধিকার আইনে বিচারপতি এবং তাঁদের পরিবারের চিকিৎসা বাবদ খরচ জানানো যাবে না বলে আজ রায় দিয়েছে সুপ্রিম কোর্ট।

১৭ এপ্রিল দিল্লি হাইকোর্ট রায় দেয়, কোনও বিচারপতি এবং তাঁদের পরিবারের চিকিৎসা খরচ জানানো যাবে না। এর বিরুদ্ধেই সুপ্রিম কোর্টে যান আন্দোলনকারীরা। এই মামলায় প্রধান বিচারপতি এইচ এল দাত্তুর নেতৃত্বাধীন বেঞ্চের বক্তব্য, ‘‘ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ না করে সম্মান জানানো উচিৎ। আজ চিকিৎসার খাতে খরচ জানতে চাওয়া হচ্ছে। কাল প্রশ্ন উঠবে, বিচারপতিরা কী কী ওষুধ খান! ওষুধের তালিকা পেলে জানতে চাওয়া হবে কী হয়েছে তাঁর। এর শেষ কোথায়?’’

এই রায়ে সন্তুষ্ট নন তথ্যের অধিকার আন্দোলনের কর্মী ও আইনজীবী প্রশান্ত ভূষণ। তাঁর প্রশ্ন, রাজনৈতিক নেতা, আমলা বা অন্য সরকারি কর্মীদের ক্ষেত্রে এই আইন কার্যকর হয়। তাহলে বিচারপতিদের বেলায় তা হবে না কেন? জনগণের টাকাতেই বিচারপতি এবং তাঁদের পরিবারের সদস্যদের চিকিৎসা হয়। প্রশান্তের মতে, কী ভাবে সেই টাকা খরচ হচ্ছে, তা জানার অধিকার সকলের রয়েছে।

treatment expenditure supreme court judge treatment judge families
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy