Advertisement
E-Paper

‘বাবরের নামে কোনও ধর্মীয় স্থাপত্য তৈরি করা বন্ধ হোক’! হুমায়ুন কবীরের প্রসঙ্গ টেনে আর্জি শুনলই না সুপ্রিম কোর্ট

সাসপেন্ড হওয়া তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর মুর্শিদাবাদের বেলডাঙায় বাবরি মসজিদ তৈরি করছেন। আবেদনকারীর তরফে এই প্রসঙ্গটি উত্থাপন করা হয়। তবে আদালত আবেদন শুনতে রাজি হয়নি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৬ ১২:১৬
হুমায়ুন কবীর।

হুমায়ুন কবীর। —ফাইল চিত্র।

মোগল সম্রাট বাবরের নামে যেন কোনও মজসিদ কিংবা অন্য কোনও স্থাপত্যনির্মাণ না-হয়। এই বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ দেওয়ার জন্য সুপ্রিম কোর্টের কাছে আর্জি জমা পড়েছিল। শুক্রবার এই আবেদন শুনতে রাজিই হল না শীর্ষ আদালত। তার পরই আবেদনকারীর আইনজীবী মামলাটি প্রত্যাহার করে নেন।

সাসপেন্ড হওয়া তৃণমূল বিধায়ক তথা জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীর মুর্শিদাবাদের বেলডাঙায় বাবরি মসজিদ তৈরি করছেন। আবেদনকারীর তরফে এই প্রসঙ্গটি উত্থাপন করা হয়। তবে বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ আবেদন শুনতেই চায়নি।

বাবরের নামে তৈরি হওয়া স্থাপত্যের কাজ বন্ধ এবং কোনও ধর্মীয় স্থাপত্যের নাম বাবর বা বাবরি নামে না-রাখার আর্জি জানানো হয়েছিল সুপ্রিম কোর্টের কাছে। এই বিষয়ে কেন্দ্র, রাজ্য এবং সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেওয়ার আর্জিও জানানো হয়।

প্রসঙ্গত, গত ৬ ডিসেম্বর বেলডাঙায় লক্ষাধিক মানুষের উপস্থিতিতে এই বাবরি মসজিদের শিলান্যাস করা হয়। সেই কর্মসূচির নেতৃত্বেও ছিলেন হুমায়ুন। মসজিদ নির্মাণকে ঘিরে তখন থেকেই রাজ্য রাজনীতিতে বিতর্কের ঝড় ওঠে। গত ১১ ফেব্রুয়ারি থেকে আনুষ্ঠানিক ভাবে এই মসজিদ নির্মাণের কাজ শুরু হয়েছে।

Babri Mosque Humayun Kabir
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy