Advertisement
E-Paper

১৭ বছরের কিশোরীকে গণধর্ষণ! দুই ‘ভুয়ো’ পুলিশের খোঁজে আসল পুলিশ

অভিযোগ, নিজেদের পুলিশ হিসাবে পরিচয় দিয়ে শুক্রবার ওই কিশোরীকে একে একে ধর্ষণ করে দু’জন। ১৭ বছরের ওই কিশোরীর অভিযোগের ভিত্তিতে দুই ‘ভুয়ো’ পুলিশ সাজা দুষ্কৃতীর খোঁজ শুরু করেছে ঠাণে পুলিশ।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২৩ ১৮:৫৯
Representational picture of alleged gang rape victim

কিশোরীর অভিযোগ, ডোম্বিবলী এলাকার ঠাকুরলি খালের কাছে একটি ঝোপে তাকে গণধর্ষণ করা হয়। প্রতীকী ছবি।

প্রেমিকের সঙ্গে ঘোরাফেরা করার সময় এক কিশোরীকে ঝোপে টেনে নিয়ে গিয়ে গণধর্ষণ করার অভিযোগ উঠল দুই অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীর বিরুদ্ধে। অভিযোগ, নিজেদের পুলিশ হিসাবে পরিচয় দিয়ে শুক্রবার ভরদুপুরে ওই কিশোরীকে একে একে ধর্ষণ করে দু’জন। ১৭ বছরের ওই কিশোরীর অভিযোগের ভিত্তিতে দুই ‘ভুয়ো’ পুলিশ সাজা দুষ্কৃতীর খোঁজ শুরু করেছে ঠাণে পুলিশ।

সংবাদ সংস্থা সূত্রে খবর, শুক্রবার দুপুর দেড়টা নাগাদ ঠাণের ডোম্বিবলী এলাকার ঠাকুরলি খালের কাছে প্রেমিকের সঙ্গে হাঁটতে বেরিয়েছিল ওই কিশোরী। অভিযোগ, খালের কাছে ঘোরাফেরা করার সময় দু’জন অচেনা ব্যক্তি পুলিশের পরিচয় দিয়ে তাঁদের পথ আটকান। এ ভাবে এলাকায় ঘোরাফেরা করতে তাঁদের নিষেধও করেন। এর পর কিশোরীকে একটি ঝোপে টেনে নিয়ে যান। সেখানেই তাকে ধর্ষণ করেন দু’জন।

পুলিশের কাছে কিশোরীর দাবি, ঘটনার সময় এক জন তার ভিডিয়োও তুলে রেখেছিলেন। গণধর্ষণের বিষয়ে মুখ বন্ধ না রাখলে ওই ভিডিয়োটি সমাজমাধ্যমে পোস্ট করে দেবেন বলেও হুমকি দেন তাঁরা। বাড়ি ফিরে পরিবারের কাছে ঘটনাটি জানান তিনি। এর পর স্থানীয় বিষ্ণুনগর থানায় গণধর্ষণের অভিযোগ করেন।

বিষ্ণুনগর থানার সিনিয়র ইনস্পেক্টর পিএম ভালেরাও বলেন, ‘‘কিশোরীর অভিযোগের ভিত্তিতে দুই অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬(ডি) ধারায় গণধর্ষণ-সহ অন্যান্য ধারাও যুক্ত করা হয়েছে। সেই সঙ্গে পকসো (প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস অ্যাক্ট) আইনে মামলা রুজু করা হয়েছে। ওই পলাতক অভিযুক্তদের খোঁজ শুরু করেছে পুলিশ।’’

Gang Rape Crime POCSO Thane
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy