দিল্লি বিস্ফোরণের তদন্তে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ভারতের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে কি? এই প্রশ্নের উত্তরে মার্কিন বিদেশসচিব মার্কো রুবিয়ো জানালেন, তাঁদের তরফ থেকে বিস্ফোরণের তদন্তে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। একই সঙ্গে তিনি ভারতের তদন্তকারী সংস্থাগুলির প্রশংসা করে বলেন, “আমাদের সাহায্যের প্রয়োজন তাদের নেই। তারা খুব ভাল কাজ করছে।”
জি৭ গোষ্ঠীর বিদেশমন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে বুধবার কানাডায় গিয়েছিলেন রুবিয়ো। সেখানেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, “আমরা (ভারতকে) সাহায্যের প্রস্তাব দিয়েছিলাম। কিন্তু ওরা এই ধরনের তদন্তের ক্ষেত্রে যথেষ্ট পারদর্শী।” জি৭ বৈঠকের ফাঁকে রুবিয়োর সঙ্গে আলাদা করে বৈঠক করেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও। ওই বৈঠকে বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ের পাশাপাশি দিল্লির বিস্ফোরণ নিয়েও আলোচনা হয়। ওই বৈঠক প্রসঙ্গে জয়শঙ্কর সমাজমাধ্যমে লেখেন, “উনি (রুবিয়ো) দিল্লির বিস্ফোরণে প্রাণহানির ঘটনায় শোকপ্রকাশ করেছেন।” একই সঙ্গে জয়শঙ্কর লেখেন, “আমাদের (ভারত এবং আমেরিকা) দ্বিপাক্ষিক বোঝাপড়া, বাণিজ্য নিয়ে কথা হয়েছে। পারস্পরিক মতবিনিময় হয়েছে ইউক্রেনের যুদ্ধ, পশ্চিম এশিয়া এবং ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিস্থিতি নিয়েও।”
আরও পড়ুন:
মঙ্গলবারই দিল্লিতে বিস্ফোরণের ঘটনায় ভারতের পাশে থাকার বার্তা দিয়েছিল আমেরিকা। ভারতে সদ্য নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিয়ো গোর সমাজমাধ্যমে একটি পোস্ট করে লেখেন, “আগের দিন রাতে দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণে যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারকে আমরা সমবেদনা জানাচ্ছি। আমরা আশা করব, আহতেরা দ্রুত সুস্থ হয়ে উঠবেন।”
সোমবার সন্ধ্যায় লালকেল্লার কাছে একটি সাদা রঙের হুন্ডাই আই২০ গাড়িতে বিস্ফোরণে ১২ জনের মৃত্যু হয়। গাড়িটি চালাচ্ছিলেন উমর উন-নবি নামে এক চিকিৎসক। ঘটনাচক্রে, ওই দিনই সকালে ফরিদাবাদে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক পদার্থ উদ্ধার করেছিল জম্মু ও কাশ্মীর পুলিশ এবং হরিয়ানা পুলিশের যৌথ দল। গ্রেফতার করা হয়েছিল মুজ়াম্মিল আহমেদ-সহ একাধিক ব্যক্তিকে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- দিল্লির দমকলের এক আধিকারিক জানান, একটি গাড়িতে বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছে। বিস্ফোরণের পরই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের কয়েকটি গাড়িতেও। বিস্ফোরণের ঘটনাটি ঘটে সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের একাধিক ইঞ্জিন। দমকল সূত্রে দাবি, কিছু ক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
- দিল্লিতে বিস্ফোরণ। লালকেল্লার কাছে গাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটল। সেই বিস্ফোরণের কারণে লালকেল্লা মেট্রো গেটে আগুন লেগে যায়। আগুন ছড়িয়ে পড়ে আরও কয়েকটি গাড়িতে। ২৯০০ কেজি বিস্ফোরক উদ্ধারের পরই এই ঘটনায় নাশকতা নিয়ে সন্দেহ ঘনাচ্ছে। যদিও কী কারণে বিস্ফোরণ ঘটল, তা এখনও স্পষ্ট নয়।
-
আরও কয়েকটি বিস্ফোরণের পরে কি আপনাদের টনক নড়বে! দিল্লি হাই কোর্টে প্রশ্নের মুখে সরকারি নজরদারি
-
‘লালকেল্লায় প্রত্যাঘাত করেছি আমরা’! বিস্ফোরণের ‘কৃতিত্ব’ নিলেন পাক অধিকৃত কাশ্মীরের প্রাক্তন প্রধানমন্ত্রী
-
লালকেল্লার কাছে বিস্ফোরণের আগে উমর নিজেই বোমা তৈরি করেন পার্কিংয়ে বসে! তদন্তের অগ্রগতিতে উঠে এল নয়া তথ্য
-
কাশ্মীরে জইশ পোস্টার থেকে দিল্লি বিস্ফোরণ, স্পষ্ট হচ্ছে ‘মাকড়সার জালের’ ছবি?
-
‘আত্মঘাতী বোমারুদের নিয়ে সমাজে ভ্রান্ত ধারণা রয়েছে’! বিস্ফোরণের আগে উমরের ভিডিয়ো প্রকাশ্যে, কী বলেছেন?