Advertisement
E-Paper

বন্ধুকে সাহায্য করতে গিয়ে গণধর্ষণের শিকার ১৫ বছরের কিশোরী, গ্রেফতার তিন, আটক এক নাবালকও

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কল্যাণ থেকে নিখোঁজ হয়েছিল কিশোরী। পরে তাঁকে কল্যাণ স্টেশনে পাওয়া যায়। এর পরেই পকসো আইনে গণধর্ষণের মামলা দায়ের হয়।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২৩ ১০:৩৪
image of gang rape

— ফাইল ছবি।

১৫ বছরের এক কিশোরীকে গণধর্ষণ। গ্রেফতার করা হয়েছে তিন জনকে। একই অভিযোগে আটক এক নাবালকও। মহারাষ্ট্রের ঠাণে জেলার ঘটনা।

কোলসেওয়াড়ি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, কল্যাণ থেকে নিখোঁজ হয়েছিল কিশোরী। পরে তাঁকে কল্যাণ স্টেশনে পাওয়া যায়। এর পরেই পকসো আইনে গণধর্ষণের মামলা দায়ের হয়।

এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ২২ এপ্রিল কিশোরীকে কল্যাণ স্টেশনে পাওয়া গিয়েছে। সমাজমাধ্যমে এক যুবকের সঙ্গে তাঁর পরিচয় হয়েছিল। সেই ব্যক্তি তাকে দেখা করার কথা জানিয়েছিলেন। জানিয়েছিলেন, বান্ধবীর সঙ্গে তাঁর ঝামেলা হয়েছে। মিটমাট করতে কিশোরীর সাহায্য চান। সাহায্য করার জন্যই ওই যুবকের সঙ্গে দেখা করেছিল কিশোরী। তখনই উল্লাসনগরে তিন বন্ধুর সঙ্গে মিলে ওই যুবক কিশোরীকে ধর্ষণ করেন বলে অভিযোগ। অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ। তার পরেই তিন জনকে গ্রেফতার এবং এক জনকে আটক করা হয়।

Gang Rape Mumbai POCSO
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy